লোড হচ্ছে...
আটকে পড়া পর্যটকদের বাংলাদেশ সেনাবাহিনী স্কট করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় গঙ্গারাম বাজার এলাকায় তাদের লক্ষ্য করে অতর্কিতে ইটপাটকেল ছোড়া হয় বলে ওই সূত্র জানায়।
১৯ দিন আগে

সকাল ৬টা থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের’ যৌথ উদ্যোগে তিন দফা দাবিতে এই অবরোধ শুরু হয়। সকালে পিকেটাররা সড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করলে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক ভ্যালি পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
১৯ দিন আগে

খুলনাসহ সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিভিন্ন সময়ে জাতিকে সংবিধানের সবক দেন। অথচ তার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ঠিক রাখা। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, পত্রিকার পাতা উল্টালে নিত্যদিনই হত্যা, খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজির সংবাদ দেখি। সাধারণ মানুষ বর্তমানে সব সময় আতঙ্কে থাকে, না জানি কখন কী ঘটে। খুলনার সমস্যা তো আরও বেশি। গত কয়েক দিন প্রায় প্রতিদিনই হত্যা, গোলাগুলির ঘটনা ঘটেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়েছে, ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজির ঘটনা তো আছেই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে কোনো কাজ না করে তিনি থাকেন শুধু সংবিধান নিয়ে।
২৩ দিন আগে

তিনি শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত থানা ও সেক্টর কার্যনির্বাহী কমিটির সদস্যদের দিনব্যাপী লিডারশিপ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
২৫ দিন আগে

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে সঙ্কটের অভাব নেই। সার ডিলার নিয়োগে চরম দলীয়করণের প্রভাব কৃষি ও নাগরিকদের ওপর পড়ছে। বিদ্যমান সরকারি নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে সার বিতরণ ও ডিলার নিয়োগে অনিয়ম ও নৈরাজ্য করা হয়েছে।
২৬ দিন আগে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মচারী ঐক্য ফোরামের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ ও র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী।
২৭ দিন আগে

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
২৯ দিন আগে

তিনি শনিবার নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১০ অক্টোবর, ২০২৬

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১০ অক্টোবর, ২০২৬

গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের এ আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং অসহিংস। অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন জনগণের ঐক্য অনেক বেশি সুদৃঢ়।’
৯ অক্টোবর, ২০২৬

‘১১ দলের লংমার্চ কেবল একটি কর্মসূচি নয়; এটি মজলুম মানবতার পক্ষে এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের ঐতিহাসিক হুংকার। আইনের শাসন, বাকস্বাধীনতা এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’
৮ অক্টোবর, ২০২৬

তিনি আরো বলেন, লংমার্চের গাড়িবহর, জনসভা ও পথসভাগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে।
৭ অক্টোবর, ২০২৬

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
৬ অক্টোবর, ২০২৬

বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে তার জামিনের শুনানি হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে জামিনের আদেশ দেন।
৫ অক্টোবর, ২০২৬

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তারা মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে। ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মানবিক ক্ষমতায়নের ক্ষেত্রে এসব কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
৫ অক্টোবর, ২০২৬

শনিবার রাত পৌনে ১২টার দিকে অহিদ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রাম থেকে লোকজন এনে চরলাপাং গ্রামে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
৪ অক্টোবর, ২০২৬

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের ঘটনাকে উপলক্ষ করে রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে করা জামিনযোগ্য মামলায় আদালত জামিন নামঞ্জুর করেছেন।
৪ অক্টোবর, ২০২৬

একজন সিনিয়র নাগরিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) মো: আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানাতে পারেন। কিন্তু বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেফতার ও রিমান্ডে নেয়া রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
৩ অক্টোবর, ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ভোরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় পৃথক দু’টি গোলাগুলির ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।
২৭ সেপ্টেম্বর, ২০২৬


