লোড হচ্ছে...
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে প্রস্তাব করেছে তেহরান।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামি প্রজাতন্ত্রের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেয়া অব্যাহত থাকবে। একইসাথে বাহিনীটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বহুস্তরের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করার সক্ষমতা রাখে
২৬ সেপ্টেম্বর, ২০২৬

সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সঙ্কট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে সাত শিশুর নরমাল ডেলিভারিতে জন্ম হয়েছে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের বন্ধ শ্রমবাজারটি দীর্ঘদিন না খোলার পেছনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লোকজনের পালিয়ে আসাসহ অবৈধ বাংলাদেশীদের জালজালিয়াতি আর নানা অপরাধমূলক কর্মকাণ্ডই দায়ী বলে মনে করছে সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

হাফেজ মো: তাহসীন মাদরাসায় যাচ্ছিল। ফাতেমা মতিন মহিলা কলেজের পূর্ব পাশের খালপাড় সড়কে পৌঁছালে একটি নোহা মাইক্রোবাসে থাকা তিনজন মুখোশধারী যুবক তাকে থামায়।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

সারা দেশের গৌরব ঐতিহ্যবাহী রেড চিটাগাং ক্যাটল বা অষ্টমুখী লাল ষাঁড় ও গরু এখন অনেকটাই হুমকির মুখে রয়েছে। এই অষ্টমুখী লাল গরুর জাত সংরক্ষণে প্রকল্প সম্পন্ন হওয়ার মেয়াদ পাঁচ বছর অতিক্রান্ত হলেও নতুনভাবে সংরক্ষণ প্রকল্পের কোনো খবর নেই। ফলে এখন রেড চিটাগাং ক্যাটল বা চট্টগ্রামের অষ্টমুখী লাল গরু হারিয়ে যাওয়ার পথে রয়েছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য সোনাগাজী উপজেলা যুবদল প্রস্তুত রয়েছে। তাদের কোনো ষড়যন্ত্রের সুযোগ দেয়া হবে না। তারা গত ১৬ বছর দেশকে অস্থিতিশীল করে রেখে মানুষকে অশান্তির মধ্যে রেখেছিল। এখন ভারতে পালিয়ে গিয়ে আবারো দেশকে অস্থিতিশীল করে মানুষকে অশান্তির মধ্যে রাখতে চায়। বিএনপি যুবদলের নেতাকর্মীরা বেঁচে থাকতে তাদের সেই স্বপ্ন আর বাস্তব হতে দেয়া হবে না।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

আগুনে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

‘একটি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দায়িত্বশীলদের যোগ্যতা, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মানোন্নয়ন গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও আত্মগঠনের মাধ্যমে দায়িত্বশীলদের সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।’
২৫ সেপ্টেম্বর, ২০২৬

মানববন্ধনে আজমুলের বাবা-মা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা অভিযোগ করেন, চুরির অপবাদ দিয়ে আজমুলকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেন।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

‘বাংলাদেশের ইতিহাসে আইনশৃঙ্খলার সর্বোচ্চ অবনতি হয়েছে। আইনশৃঙ্খলার উন্নতি সাধনে সরকারকে অবিলম্বে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর যদি ব্যর্থ হয় তাহলে দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তিনি একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী।’
২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান আলোচক সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের কেবল একাডেমিক ফলাফলে সফল হলেই চলবে না, তাদের একজন আদর্শ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে মেধা ও নৈতিকতার অপূর্ব সমন্বয় ঘটিয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে সেরা হওয়ার পাশাপাশি আদর্শিক চেতনায় বলীয়ান হতে হবে।"
২৫ সেপ্টেম্বর, ২০২৬

কয়েক দিনের বৃষ্টির কারণে হয়ত কোনোভাবে বৈদ্যুতিক খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে ছিল। শিশুটি ওই বৈদ্যুতিক খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

ওই মসজিদের ইমাম ও খতিব বাংলাদেশী আলেম মুফতি ফয়জুল্লাহ আমানের কাছে শাহাদাহ পাঠ করেন কিম ছি। এরপরই ওই ইমামের পরামর্শে তিনি নিজের নতুন নাম দেন আয়েশা।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

আগামী এক মাসের মধ্যে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকস্বল্পতা দূর করার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

পুরে গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এলে বাসটির চাকা বিকল হয়ে যায়। পরে এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখা হয় বাসটি।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

তিনি প্রায় তিন মাস ধরে মাফিয়াদের হাতে আটক রয়েছেন। তাকে মুক্তি দিতে মাফিয়ারা আরো ২০ লাখ টাকা দাবি করছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

মাহিদাকে ঘরে না পেয়ে তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে জাহিদুলের ঘরের সামনে গিয়ে মেয়ের জুতা দেখতে পান। এ সময় তিনি জাহিদুলকে দরজা খুলতে বলেন।
২৫ সেপ্টেম্বর, ২০২৬


