বিএনপি
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল । নয়া দিগন্ত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিন সংগঠনের যৌথ উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।