লোড হচ্ছে...
শিক্ষামন্ত্রী বলেন, ‘ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা হবে। ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে।
৬ অক্টোবর, ২০২৬

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৩২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০২টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ১৩৪টি শিশুর মৃত্যু হয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

গভীর রাতে হোটেলের বাইরে তাদের অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি নিয়ে এবার শুধু খেলোয়াড়দের আচরণ নয়, প্রশ্ন উঠেছে পুরো দলীয় ব্যবস্থাপনা নিয়েও।
৬ অক্টোবর, ২০২৬

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের ডেপুটি-স্পিকার আলি নিকজাদ সামারিন বলেছেন, হরমুজ প্রণালী খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের জ্বালানির দামের স্ক্রিন বা পর্দা, অর্থহীন টুইট নয়।
৬ অক্টোবর, ২০২৬

ভিসির কার্যালয়ের কম্পিউটারের সিপিইউ ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিজভূমিতে টেকসই প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় সোচ্চার থাকার আশ্বাস দিয়েছে প্রতিনিধিদলটি।
৬ অক্টোবর, ২০২৬

সাক্ষাৎকালে অধ্যাপক ফরাসউদ্দিন রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, বর্তমানে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত রয়েছে। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি বৃত্তি প্রদান অব্যাহত রেখেছে।
৬ অক্টোবর, ২০২৬

চণ্ডীগড়ের বিপক্ষে রনজি অভিযান শুরু করছে মুম্বাই। ৪২ বারের চ্যাম্পিয়নরা সোমবার সেই ম্যাচের দল ঘোষণা করেছে। তাতে নেই সূর্য।
৬ অক্টোবর, ২০২৬

প্রকাশ্যে একজন রাজনীতিবিদকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় নেটিজেনদের অনেকে নিন্দা জানিয়েছেন। একইসাথে জাহাঙ্গীর আলম জাহানের গ্রেফতারের দাবিও উঠেছে।
৬ অক্টোবর, ২০২৬

ইরান বা দেশটির ব্যাংকিং খাতের সাথে ব্যবসা করলে বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সোমবার (৫ অক্টোবর) সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
৬ অক্টোবর, ২০২৬

সূত্র মতে, নোয়াখালীর সেনবাগের বাসিন্দা ভুক্তভোগী ওই যুবক প্রায় তিন বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। দেশে ফেরার পথে বিমানে এক সহযাত্রীর সাথে তার পরিচয় হয়। ওই সহযাত্রীর মাধ্যমে তিনি মানবপাচার চক্রের এক সদস্যের সাথে পরিচিত হন। চক্রের সদস্যরা তাকে লিবিয়া হয়ে নিরাপদে ইতালি পাঠানোর প্রলোভন দেখায়। এজন্য ১২ লাখ টাকার বিনিময়ে তাকে ইতালি পাঠানোর চুক্তি করা হয়।
৬ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৫ অক্টোবর) একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রংয়ের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেয়ার উদ্যোগ নিয়েছেন। এই ডিজেল সাধারণত কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য অফ-রোড যানবাহনে ব্যবহারের জন্য নির্ধারিত থাকে।
৬ অক্টোবর, ২০২৬

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা দুইজনেই ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
৬ অক্টোবর, ২০২৬

প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেয়া হবে।’
৬ অক্টোবর, ২০২৬

মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড় এত বেশি যে কোনো হাসপাতালে সিট খালি পাওয়া যাচ্ছে না।’
৬ অক্টোবর, ২০২৬

রাশিয়ার রাজধানী মস্কোতে গতরাতে ৬৫০টি ড্রোনের ব্যাপক হামলায় একজন নিহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার (৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

পেন্টাগন গত রোববার নিশ্চিত করেছে যে, এই ঘাঁটিতে থাকা এক ডজন বি-ওয়ান বোমারু বিমান আমেরিকায় তাদের নিজ ঘাঁটিতে ফিরিয়ে নিয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

বেওয়ারিশ ও ক্ষ্যাপা কুকুরের তাণ্ডবে দিন পাড় করছেন স্থানীয়রা। গত তিন দিনে শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

যুদ্ধ সংক্রান্ত অর্থনৈতিক প্রভাব ও মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনাকালে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান চাইলে ক্যালিফোর্নিয়ার বৃহত্তম দুই শহর আক্রমণ করতে পারে।
৬ অক্টোবর, ২০২৬


