হাম, মৃত্যু, শিশু
হামে আক্রান্ত শিশু। ইউএনবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯৩টি শিশু।

Advertisement

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৩২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০২টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ১৩৪টি শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১০২টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২৯১। এই সময়ে এক হাজার ১৮০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৪৮টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৯৯ হাজার ১৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৭৬ হাজার ৫১৬ রোগী, যাদের মধ্যে এক লাখ ৬৯ হাজার ২৯০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি