যুদ্ধ সংক্রান্ত, অর্থনৈতিক, প্রভাব,  মূল্যবৃদ্ধি,  ট্রাম্প, ইরান, ক্যালিফোর্নিয়া, বৃহত্তম, শহর, আক্রমণ,
ডোনাল্ড ট্রাম্প । সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আন্তর্জাতিক ও সামরিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আমেরিকানদেরকে জীবনযাত্রার বাড়তি ব্যয় মেনে নেয়া উচিত। নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে এক রাজনৈতিক সভায় ভাষণ দেয়ার সময় তিনি এ সব মন্তব্য করেন।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু মঙ্গলবার (৬ অক্টোবর) জানায়, যুদ্ধ সংক্রান্ত অর্থনৈতিক প্রভাব ও মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনাকালে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান চাইলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের    বৃহত্তম দুই শহর আক্রমণ করতে পারে। তিনি বলেন, 'যুদ্ধের কারণে যে দাম বাড়ছে, তা কৃত্রিম। বিশ্ব ও নিজেদের দেশকে সুরক্ষিত রাখার জন্য এটি খুবই সামান্য ত্যাগ।'

এরপর ইরানি হামলার প্রসঙ্গ তুলে তিনি আরো যোগ করেন, 'তারা আমাদের একটি শহর ধ্বংস করতে পারে। তারা লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ছারখার করে দিক, তাতে কী? দেশকে সুরক্ষিত রাখার তুলনায় এটি খুবই সামান্য ক্ষতি।'

সংঘাতটি যে কোনোভাবেই হোক শেষ পর্যন্ত খুব দ্রুত শেষ হবে এবং পণ্যমূল্য অনেকটাই কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্পের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, 'ক্যালিফোর্নিয়া দখলের জন্য ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা পাঠানোর পর এখন ট্রাম্প বলছেন বিদেশি শত্রুদের উচিত আমাদের লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংস করা। ট্রাম্প মানসিক ভারসাম্যহীন ও বিপজ্জনক।'