
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের ডেপুটি-স্পিকার আলি নিকজাদ সামারিন বলেছেন, টুইটে নয়, জ্বালানির দামে বোঝা যাবে কার নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন ও হতাশাজনক দাবির প্রতিক্রিয়ায় তিনি বলেন, তথাকথিত কোনো পরাশক্তি যখন মহান ইরানি জনগণের দৃঢ় সংকল্প ও অটুট বিশ্বাসের কাছে তিক্ত পরাজয়ের স্বাদ পায়, তখন স্বাভাবিকভাবেই তারা হুমকি ও অপপ্রচারের মাধ্যমে সেই লজ্জাজনক পরাজয় মেনে নিতে অস্বীকার করবে। কিন্তু বাস্তবতা নির্ধারণ করে মাঠের পরিস্থিতি ও কথার ফুলঝুরি নয়।
নিকজাদ আরো বলেন, ইরাককে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর কথা ছিল। অথচ ১০ হাজার মৃত্যু ও ৩১ হাজার আহতের লজ্জাজনক রেকর্ড নিয়ে অপমানজনকভাবে আপনাদের শক্তিশালী ইরাক থেকে সরে যেতে হয়েছে। হরমুজ প্রণালী খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের জ্বালানির দামের স্ক্রিন বা পর্দা, অর্থহীন টুইট নয়।
তিনি বলেন, ইরানি জনগণ বহু বছর আগেই স্বাধীনভাবে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সেই সিদ্ধান্তে অটল রয়েছে। আপনাদের নিজেদের স্বার্থেই এই বাস্তবতা মেনে নেয়া এবং ইরানি জনগণের ইচ্ছার সামনে মাথা নত করা উচিত।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








