সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষার মান সমুন্নত রাখা, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মোহাম্মদ ফরাসউদ্দিন, রাষ্ট্রপতি, বঙ্গভবন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহবান জানিয়েছেন।

Advertisement

মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভিসি, প্রধান উপদেষ্টা ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহবান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ফরাসউদ্দিন রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, বর্তমানে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত রয়েছে। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি বৃত্তি প্রদান অব্যাহত রেখেছে।

এ সময় তিনি আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। সূত্র : বাসস