লোড হচ্ছে...
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যে শক্তি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দুই হাজার ৪০০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।
৯ অক্টোবর, ২০২৬

প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমনের সেফটি ভালভের (পিওআরভি/পিওএসভি) জটিলতার কারণে এতদিন অনুমোদনটি আটকে ছিল। রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল এসে বিভিন্ন কৌশলে সমস্যাটির সমাধান করে। পরে বিভিন্ন পরীক্ষায় সেফটি ভালভটি সফলভাবে উত্তীর্ণ হয়। এর ফলে আগামী ডিসেম্বরের শেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে।
৮ অক্টোবর, ২০২৬

ধানমন্ডি লেককে এমন একটি উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে নগরবাসী বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও উপভোগ করতে পারবে। রবীন্দ্র সরোবরের মতো ধানমন্ডি লেক এলাকাকেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।
৬ অক্টোবর, ২০২৬

ইমনের মা মোমেনা বেগম বলেন, ‘আজ নয় দিন হয়ে গেছে। আমি এখনো আমার ছেলের খোঁজ পাইনি। আমার ছেলে মৃত হোক বা জীবিত হোক, আমার ছেলেকে ফিরিয়ে দিন।’
৬ অক্টোবর, ২০২৬

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।
৫ অক্টোবর, ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।
৫ অক্টোবর, ২০২৬

দস্যুদের গতিবিধি টের পেয়ে কটকার মোহনায় অবস্থানরত জেলেরা মোবাইলফোনে বিষয়টি বনরক্ষীদের জানান। খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত টহল বোট নিয়ে কটকা নদীর প্রবেশমুখে অবস্থান নেন। এ সময় দস্যুরা পর্যটকবাহী জাহাজের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে বনরক্ষীরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়েন। গুলির মুখে দস্যুরা ট্রলারের গতিপথ ঘুরিয়ে দ্রুত সাগরের দিকে চলে যায়।
৪ অক্টোবর, ২০২৬

‘যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর বর্তমানে কেন্দ্রটির দু’টি ইউনিট থেকেই নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। উৎপাদিত বিদ্যুৎ চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’
৩ অক্টোবর, ২০২৬

শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয় ইউরেনিয়ামবাহী বহরটি।
৩ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
১ অক্টোবর, ২০২৬

কারারক্ষী আমিরুল ইসলাম জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোতে কোনো ধরনের সঙ্কেতও দেখাতে হবে না।
১ অক্টোবর, ২০২৬

রোববার (২৭ সেপ্টম্বর) সাভারের জিরানীতে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ফিতা ও কেক কেটে সেন্টারটির উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি রুয়ান চাওচি।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভেরিফিকেশনের নামে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সামগ্রিক কল্যাণ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রসারে ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবস্থার দীর্ঘস্থায়ী গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি যৌথ গবেষণা কেন্দ্র আয়ুর্বেদ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর একাডেমিক ও পেশাদার জ্ঞান বিনিময়ের একটি প্ল্যাটফর্ম প্রদান করতে পারে। এই ধরনের সহযোগিতা দুই দেশের দীর্ঘদিনের জনসম্পর্ককে আরো সুদৃঢ় করতে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘কৃষি খাতের নতুন প্রযুক্তি, গবেষণার ফলাফল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেয়া প্রয়োজন। এক্ষেত্রে কৃষি সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদার করা হবে।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

মুফতি আবদুল হান্নান বলেন, ‘খুনি শেখ হাসিনা ডিসেম্বরে আসবে বলেছে। আমরা বলবো আপনি আসুন, আপনার জন্য আয়না ঘর প্রস্তুত আছে। আওয়ামী লীগ বলতো অগ্নি কন্যা, অগ্নি কন্যা নয়, আগুন সন্ত্রাসের নায়ক শেখ হাসিনা।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

নেতারা বলেন, এক সময় ফেনীকে সন্ত্রাসের জনপদ বলা হতো। অতীতে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে তারা উল্লেখ করেন।
২২ সেপ্টেম্বর, ২০২৬


