
ইরাকের দক্ষিণাঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো ৩০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থাটি জানায়, বসরা শহরের উত্তরাঞ্চলে অবস্থিত হারথা বিদ্যুৎকেন্দ্রে এই ঘটনা ঘটে। আগুন লাগার পর সিভিল ডিফেন্স ও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিরাপত্তা কর্মকর্তারা জানায়, আগুন বিদ্যুৎকেন্দ্রের পাশের বাড়িঘরেও ছড়িয়ে পড়ে এবং এর ফলে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট।
তবে দুর্ঘটনার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র : মিডল ইস্ট আই
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









