লোড হচ্ছে...
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। আগের দিন এই দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
২২ অক্টোবর, ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় সন্ধ্যার পর প্রায় এক ঘণ্টার ব্যবধানে ৯ জন পুরুষ ও ২ জন নারীকে শেয়াল কামড়েছে। বুধবার (২১ অক্টোবর) উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
২১ অক্টোবর, ২০২৬

‘মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকা এবং সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করাই হবে আমাদের অগ্রাধিকার।’
২১ অক্টোবর, ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলিপূর্বক পদায়ন ও সংযুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্তের পেছনে কোনো কারণ আদেশে উল্লেখ করা হয়নি।
২১ অক্টোবর, ২০২৬

‘বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ধামরাইয়ে এসে পূজা উদযাপন সরাসরি দেখতে পেরে আমরা আনন্দিত। এর আগে অনেকবার ধামরাইয়ে এলেও দুর্গাপূজার সময় কখনো আসা হয়নি।’
২০ অক্টোবর, ২০২৬

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি।
১৯ অক্টোবর, ২০২৬

তহবিল সঙ্কটে গাজায় এক-তৃতীয়াংশ খাদ্যসহায়তা কমালো জাতিসঙ্ঘ
১৯ অক্টোবর, ২০২৬

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত নুরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
১৯ অক্টোবর, ২০২৬

সংস্থাটি জানায়, লঘুচাপের বাড়তি অংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১৯ অক্টোবর, ২০২৬

‘তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন, নতুন নেতৃত্ব তৈরি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।’
১৮ অক্টোবর, ২০২৬

স্বজনদের দেয়া তথ্যের সাথে লাশের সংখ্যার মিল থাকলেও লাশগুলো আগুনে পুড়ে অঙ্গার হয়ে বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ডিএনএ নমুনা পরীক্ষার পর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
১৮ অক্টোবর, ২০২৬

নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেছেন, ‘তথ্য পাওয়ার অধিকার বাস্তবায়নে কমিশনের দরজা বাংলাদেশের সব মানুষের জন্য উন্মুক্ত থাকবে।’
১৮ অক্টোবর, ২০২৬

সাক্ষাৎকালে নবনিযুক্ত তথ্য কমিশনের সদস্যবৃন্দ জনগণের অবাধ তথ্য অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
১৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় রিসোর্টের মালিক-ম্যানেজারকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
১৮ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামের প্রতিটি কর্মসূচীতে অংশ নিয়েছেন। অথচ নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না, এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে।
১৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ২৫ সদস্যের এ কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড....
১৭ অক্টোবর, ২০২৬

রাবি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করতে পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা নামে নতুন একটি স্বতন্ত্র দফতর চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৭ অক্টোবর, ২০২৬

ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে লিংক প্রেরণের শেষ তারিখ ৪ নভেম্বর। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণপূর্বক প্রকাশ ৫ নভেম্বর।
১৭ অক্টোবর, ২০২৬

২০০৬ সালে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন নষ্ট হওয়ার পর সম্প্রতি আবার এক্স-রে সেবা চালু হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একইসাথে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
১৭ অক্টোবর, ২০২৬


