লোড হচ্ছে...
‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তিকরণ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করেছেন।’
১৭ অক্টোবর, ২০২৬

বৈঠকে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন চলমান ১১৫৩টি প্রকল্পের তালিকা কমিটির সদস্যদের সরবরাহ করা হয়েছে। এসব প্রকল্পের পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র উপস্থাপন করে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, সে বিষয়েও কমিটিকে অবহিত করা হয়।
১৭ অক্টোবর, ২০২৬

ভারতীয় উপ-হাইকমিশনার পরিদর্শনে এসেছেন। তিনি এখনো অবস্থান করছেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারি পরিদর্শন তা আমার জানা নাই।
১৭ অক্টোবর, ২০২৬

এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

ভুলবশত ৯ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। এ ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি এবং পরিবহনব্যবস্থায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
১৭ অক্টোবর, ২০২৬

গবেষণা অনুযায়ী, ২০২৫ সালের জুনে আল জাজিরার কর্মীদের ব্যবহৃত ৪৫টি ডিভাইসকে স্পাইওয়্যারের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা সাংবাদিকদের মধ্যে কয়েকজন সংবেদনশীল বিষয় নিয়ে প্রতিবেদন করতেন। এ ধরনের আক্রমণে ব্যবহারকারীকে কোনো ফাইল খুলতে বা ডাউনলোড করতে হয় না।
১৬ অক্টোবর, ২০২৬

নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং উপযুক্ত বিক্রয়-বিপণনের সুযোগ তৈরি করে দেয়া আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
১৬ অক্টোবর, ২০২৬

রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শুক্রবার (১৬ অক্টোবর) ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১৬ অক্টোবর, ২০২৬

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর। যুগ্ম আহবায়ক করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন ও মো: মোজাম্মেল হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মুহাইমিন তাজিম এবং যুগ্ম সদস্যসচিব হয়েছেন আব্দুল কাইয়ুম সোহাগ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল জোবায়ের ও মো: জাহাঙ্গীর আলম।
১৬ অক্টোবর, ২০২৬

অপরিকল্পিত নগরায়ণ ও কৃষিজমির অননুমোদিত ব্যবহার রোধে কঠোর নজরদারি এবং নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
১৫ অক্টোবর, ২০২৬

‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত থাকবে।
১৫ অক্টোবর, ২০২৬

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

বিস্ফোরণে নিহত রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ করে পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার ভোরে তাদের মৃত্যু হয়।
১৫ অক্টোবর, ২০২৬

চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত এগিয়ে চলছে।
১৪ অক্টোবর, ২০২৬

দেশে মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, প্রাণীর রোগ প্রতিরোধে টিকা ও ওষুধের সরবরাহ বাড়ানো এবং ইলিশ আহরণ বন্ধের সময়ে প্রান্তিক জেলেদের জীবনমান সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, সামুদ্রিক মাছ উৎপাদন ও আহরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রাণিজ খাদ্যের মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
১৪ অক্টোবর, ২০২৬

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে হেলমেটের মান হালনাগাদ, গতিসীমা কার্যকর করা, দুর্ঘটনার পর চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা, আন্ডারপাস নির্মাণ, মহাসড়কে বামদিকের লেন তৈরি এবং সড়ক নিরাপত্তা-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
১৪ অক্টোবর, ২০২৬

বৈঠকে গঙ্গা চুক্তির সাথে বাংলাদেশের জাতীয় স্বার্থ জড়িত থাকার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। বিদ্যমান চুক্তির ধারাবাহিকতা বজায় রাখা কিংবা চুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
১৪ অক্টোবর, ২০২৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রথম পর্যায়ের তৃতীয় সংশোধিত প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
১৪ অক্টোবর, ২০২৬

জ্বালানিমন্ত্রী বলেন, ‘জ্বালানি খাত বর্তমানে বিশ্বব্যাপী বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এ পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছে।’
১৪ অক্টোবর, ২০২৬

দালালের সহায়তা না নিয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদনকারীদের নিজেরাই ভিসার আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করে সময়মতো আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির ঝুঁকি কমবে।
১৩ অক্টোবর, ২০২৬


