বাপাজসের নতুন সভাপতি মহিউদ্দিন ও সম্পাদক শিবলী
বাপাজসের নতুন সভাপতি মহিউদ্দিন ও সম্পাদক শিবলী। নয়া দিগন্ত

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ২৫ সদস্যের এ কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচিত হয়। সভা শেষে বিদায়ী কমিটির নেতারা নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রফিকুল ইসলাম পান্না। সহসভাপতি নির্বাচিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আলী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. নজরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের খলিলুর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. সাইফুল ইসলাম।

কমিটির অন্যান্য পদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. বাবুল হোসেন বাবু কোষাধ্যক্ষ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আল-আমিন খান সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফরহাদ রহমান সরকার দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মো. সালমান সাদেকীন চয়ন প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মোস্তাক জাহান এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ রাশেদুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. বশিরুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলাম মর্তুজা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কামরুন নাহার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদেমুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. সাহেদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খন্দকার মোয়াজ্জেম হোসেন এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের আবু সালেহ মুহাম্মদ মূসা।

সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মো. আবুল কাসেম শিখদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ দপ্তরের কর্মকর্তাদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২০২০ সালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) প্রতিষ্ঠিত হয়।