লোড হচ্ছে...
মূল অপরাধী সিন্ডিকেট ও উৎপাদনকারী কোম্পানিগুলোকে আড়াল করে মাঠ পর্যায়ের ডিলার ও পরিবেশকদের ওপর একপেশেভাবে জরিমানা করা হচ্ছে।
১১ দিন আগে

সম্প্রতি এক শোকবার্তায় মন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের সংবাদসেবাকে ডিজিটাল যুগে এগিয়ে নিতে এবং অনলাইন সাংবাদিকতার বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় হয়ে থাকবে।
১১ দিন আগে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সেপ্টেম্বরের নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য এক হাজার ৫৮৫ টাকা। অথচ উজিরপুরের বিভিন্ন বাজারে একই সিলিন্ডার দুই হাজার ১০০ থেকে দুই হাজার ৬০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
১২ দিন আগে

বিবৃতিতে বলা হয়, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্বেও যদি কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় করেন এবং নিয়ম বহির্ভূতভাবে মজুদ করেন, তবে তা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এমন অনিয়মে জড়িত যে কারও বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা সরকার গ্রহণ করবে।
১২ দিন আগে

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া অংশীদারিত্ব ভবিষ্যতে বাস্তব অর্থনৈতিক সুযোগ, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও চলাচল বৃদ্ধির ওপর আরো বেশি গুরুত্ব দেবে।
১৩ দিন আগে

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইন্টারনেট সেবার ব্যয় কমানোর পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সাথে ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণের বিভিন্ন কার্যক্রম এবং দেশের জনগণের জন্য আরো নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিত করার উদ্যোগ সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
১৩ দিন আগে

এজাহারে বলা হয়, নওশেরুল ইসলামের মোট সম্পদের মূল্য ১৭ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ১৫৪ টাকা। বিপরীতে ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২০২৩ করবর্ষ পর্যন্ত আয়কর নথিতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৫৪ টাকা। ফলে ৫ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ বলে অনুসন্ধানে পাওয়া যায়।
১৪ দিন আগে

ইউনিসেফ জানিয়েছে, লাতিন আমেরিকার প্রায় দুই কোটি ৫৮ লাখ শিশু, অর্থাৎ প্রতি সাত শিশুর একজন খরা ও বন্যার কারণে ‘ক্রমবর্ধমান ঝুঁকির’ মুখে রয়েছে। দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন এলাকায় এসব প্রাকৃতিক দুর্যোগ ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।
১৪ দিন আগে

পেট্রোবাংলার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান বলেন, অক্টোবর ও নভেম্বর মাসে এলএনজিবাহী কার্গো নিয়ে কোনো সমস্যা নেই। চাহিদা অনুযায়ী মোট ১৯ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে।
১৪ দিন আগে

২৩ দেশের চার শতাধিক ক্রিকেটারকে নিয়ে মঙ্গলবার নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইএলটি-টোয়েন্টি কর্তৃপক্ষ। ক্রিকেটারদের রাখা হয়েছে ৮০ হাজার, ৪০ হাজার ও ১০ হাজার ডলারের তিনটি ভিত্তিমূল্য শ্রেণিতে। আগামী ১ অক্টোবর দুবাইয়ে হবে নিলাম।
১৪ দিন আগে

সভায় দেশের এলপিজি খাতের সার্বিক পরিস্থিতি উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে এক লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত এক লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।
১৫ দিন আগে

২০২৪ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এলগার। এরপর এসেক্সের সাথে তিন বছরের চুক্তি করেন তিনি।
১৬ দিন আগে

ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি মার্কিন চালকহীন ডুবোজাহাজ আটক করেছে তারা। ডুবোজাহাজটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে...
১৭ দিন আগে

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) আয়োজনে এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) সার্বিক তত্ত্বাবধানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর সিভিল...
১৭ দিন আগে

১৭ নভেম্বর পর্যন্ত চলা চার দিনের ম্যাচের এই টুর্নামেন্টে ‘সিঙ্গেল রাউন্ড-রবিন’ পদ্ধতিতে সাতটি করে ম্যাচ খেলবে আটটি বিভাগীয় দল। সাত রাউন্ডে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৭ দিন আগে

সরকার জনগণের কল্যাণে কাজ করছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন।
১৭ দিন আগে

ব্যাংকক মহানগর প্রশাসন কয়েকটি স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
১৭ দিন আগে

শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছিল।
১৯ দিন আগে

আসন্ন এই আসরকে সামনে রেখে ইতোমধ্যে চার বিভাগের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের দলে রয়েছেন জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়, ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী ও বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
১৯ দিন আগে

ইতোমধ্যে চীনের শানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক বিকল্প ঋণদাতা হিসেবে প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।'
১৯ দিন আগে


