
কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার এবং ধুলদিয়া এলাকা থেকে নৌকার বৈঠা উদ্ধারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কটিয়াদী আওয়ামী লীগ পরিবার নামে একটি আইডি থেকে ফেসবুকে পোস্ট দেয়া হয়েছে। ওই পোস্টে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলামকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি তাকেসহ থানা জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ওই ফেসবুক পোস্টে লেখা হয় ‘প্রিয় কটিয়াদীবাসী এই কুলাঙ্গার চিনে রাখুন, এই কুলাঙ্গারে কটিয়াদীর বিভিন্ন এলাকায় নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো মামলা ছাড়া অন্যায়ভাবে গ্রেফতার করে। আজ ধুলদিয়া নৌকার বৈঠা উদ্ধার করে এটা অস্ত্র বানিয়ে দিয়েছে। এখনো সময় আছে কটিয়াদীর মানুষকে শান্তিতে বসবাস করতে দে। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু তোকেসহ থানা জ্বালিয়ে দেবো। তোর বিচার এই কটিয়াদীর মাটিতে করব ইনশাআল্লাহ।’
একজন পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ এবং থানা জ্বালিয়ে দেয়ার হুমকির ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে এবং কটিয়াদী থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি তার নজরে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে এবং আইডিটির পরিচয় ও পোস্টের বিষয়ে তদন্ত চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









