লোড হচ্ছে...
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ফলে অনেক নতুন সমীকরন তৈরী হয়েছে। তাদের এই কঠোর অবস্থানের প্রভাব কেবল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; পুরো ক্রিকেট বিশ্বেই এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই আঁচ এসে লাগছে বাংলাদেশ ক্রিকেটের গায়েও।
৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে যে সরকার দায়িত্ব নিতে যাচ্ছে, তাদের সামনে অপেক্ষা করছে বহুমাত্রিক ও জটিল চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার থেকে শুরু করে...
৩ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পাকিস্তানি ঘোষণাকে কটাক্ষ করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তাঁর মন্তব্য—যেভাবে পাকিস্তানের অনেক ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়ে আবার ফিরে আসেন, ঠিক তেমনভাবেই চাপ বাড়লে এই বয়কট সিদ্ধান্ত থেকেও পাকিস্তান ‘ইউ-টার্ন’ নিতে বাধ্য হতে পারে।
২ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তান সরকারের ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের ওপর গুরুতর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ রক্ষায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থা।
২ ফেব্রুয়ারি, ২০২৬
যৌন অপরাধে দণ্ডিত ও কুখ্যাত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এসব নথিতে নতুন করে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
১ ফেব্রুয়ারি, ২০২৬
বছরের শুরুতে নানা নাটকীয়তার ঝড় বয়ে গেল মোস্তাফিজুর রহমানের ওপর দিয়ে। এবার আইসিসি থেকে সুখবর এলো মোস্তাফিজুর রহমানের জন্য। বুধবার (২৮ জানুয়ারি) পুরুষদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ...
২৮ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বহিষ্কারের ঘটনায় ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নজিরবিহীন বিতর্ক। এই ঘটনায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান, যা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে আইসিসির নেওয়া সিদ্ধান্তকে ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২৮ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও জোটের প্রতি ঝুঁকে পড়ার খবর ছড়িয়ে পড়ায় তা নিয়ে যখন ভোটের মাঠ গরম, ঠিক সেই সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠকের সূচি জানা গেল।
২৮ জানুয়ারি, ২০২৬
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। এখনো চার শতাধিক পিস্তল...
২৭ জানুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। এর মধ্যেই এক নাটকীয় পটপরিবর্তনে বাংলাদেশ সরে দাঁড়ানোয় কপাল খুলেছে স্কটল্যান্ডের। তবে এই সুখবর তাদের জন্য নিয়ে এসেছে পাহাড়সমান লজিস্টিক চ্যালেঞ্জ। দলের স্পন্সর নেই, নতুন জার্সি তৈরির সময় নেই, এমনকি খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়েও চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। তবুও বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্কটিশরা।
২৭ জানুয়ারি, ২০২৬
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছিটকে দেওয়ায় ক্ষোভে ফুঁসছে ক্রিকেট দুনিয়া; আইসিসির সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বললেন খোদ ক্রিকেটারদের বিশ্ব সংগঠন ক্রিকেটের মাঠ যখন রাজনীতির আখড়ায় পরিণত হয়, তখন খেলাটাই হারায়। ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়াকে ঠিক সেইভাবেই দেখছে বিশ্ব ক্রিকেট। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এই ঘটনাকে “ক্রিকেটের জন্য অত্যন্ত দুঃখজনক মুহূর্ত” বলে আখ্যা দিয়েছে এবং সব পক্ষকে আহ্বান জানিয়েছে খেলাকে বিভাজনের হাতিয়ার না বানিয়ে একত্রিত করার জন্য।
২৭ জানুয়ারি, ২০২৬
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া এবং এর পেছনে আইসিসি-র (ICC) ভূমিকা নিয়ে এবার সরব হয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা এবং দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন তিনি।
২৭ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সাম্প্রতিক মন্তব্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চরম অসন্তুষ্ট হয়েছে। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান যদি আসন্ন টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটে, তবে আইসিসি তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।
২৫ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ প্রশ্নে আইসিসির অবস্থান নিরপেক্ষ নয়—ধীরে ধীরে অনেক সাবেক ক্রিকেটারই এমন প্রশ্ন তুলতে শুরু করেছেন। ভারত পারলে বাংলাদেশ কেন নয়—টি-টুয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি।
২৫ জানুয়ারি, ২০২৬
২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দোটানার পরিপ্রেক্ষিতে...
২১ জানুয়ারি, ২০২৬
অব্যবস্থাপনা ও খেলাপি ঋণে সংকটে পড়া নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্তে পুঁজিবাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আটটি পুঁজিবাজারে তালিকাভুক্ত।...
২০ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ২০ লাখ যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে, এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে দলটির পলিসি সামিটে।
২০ জানুয়ারি, ২০২৬
আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। আগামীকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) তপশিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেবে। ইতিমধ্যে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে। এদিকে নিবন্ধিত ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।
২০ জানুয়ারি, ২০২৬
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারতে গিয়ে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারির মধ্যে নিতে হবে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই সময়সীমার (ডেডলাইন) কথা জানিয়ে দিয়েছে।
১৯ জানুয়ারি, ২০২৬

