
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনের আগের দিন ভোটের সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন।
আজ বুধবার (২৮ অক্টোবর) বৈঠকে বসেন তারা। বৃহস্পতিবার উপ নির্বাচন রয়েছে। সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে; ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে হবে ভোট।
এ বৈঠকে উপ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।
১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি সাংবাদিকদের জানান, বৈঠকে উপ নির্বাচন ও সামনে স্থানীয় ভেট নিয়ে আলোচনা হতে পারে।
তিনি আরো জানান, লিখিতভাবে কিছু প্রস্তাবনাও দেয়া হবে। সেখানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ও থাকবে।
১০ জনের প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন, পার্টির মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে কি-না, তা নিয়ে ইতোমধ্যে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ভোটের প্রচারে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনেও ‘নালিশ’ করেছে জামায়াতে ইসলামী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








