
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে মানসম্মত শিক্ষার প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও জরুরি।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।’
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় অবস্থিত ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রকল্পের আওতায় শিক্ষা অধিদফতরের অর্থায়নে ভবনটি নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
আইসিটি মন্ত্রী বলেন, ‘নতুন এই ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরো ভালো পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। আমি আশা করি, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো: শামছুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের এডহক কমিটির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








