লোড হচ্ছে...
২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। গত ২৩ অক্টোবর ১৩ হাজার রুকনের গোপন ভোটে নির্বাচিত হওয়ায় ৪ নভেম্বর সন্ধ্যায় ডা. শফিকুর রহমান তার নাম ঘোষণা করেন।
২২ দিন আগে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয় আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। এর ফলে ইরান নতুন কূটনীতি বা সংঘাতের মুখে, ইসরাইল মার্কিন সহায়তা হ্রাসের শঙ্কা এবং ইউক্রেন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে।
২৩ দিন আগে

২০২২ সালের জনশুমারির প্রাথমিক প্রতিবেদন মতে, তিন পার্বত্য জেলা তথা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলার মোট জনসংখ্যা ১৮ লাখ ৪২ হাজার ৮১৫ জন। এর মধ্যে বাঙালি ৯ লাখ দুই হাজার ৫৯৮ জন (৫০.০৬ শতাংশ) এবং অবাঙালি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৯ লাখ ২০ হাজার ২১৭ অর্থৎ (৪৯.৯৪ শতাংশ) জন। ২০১১ সালের জনশুমারি অনুসারে তিন পার্বত্য জেলার মোট জনসংখ্যা ছিল ১৬ লাখ ১৩ হাজার ৯৮৯ জন।
২৩ দিন আগে

দলীয় সূত্র বলছে, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি এলাকায় ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক অবস্থান এবং অতীত আন্দোলনে সক্রিয় ভূমিকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। একইসাথে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া ঠেকাতেও প্রস্তুতি চলছে।
২৩ দিন আগে

সুনামগঞ্জের ছাতকে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দফায়- দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক লোকসহ পথচারী ও সালিশকারী আহত হয়েছেন।
২৩ দিন আগে

সংশ্লিষ্ট ব্যাংকারদের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংকের নেতৃত্বে আটটি ব্যাংক এ ঋণসুবিধা দেবে। এর মধ্যে সিটি ব্যাংক ৩০০ কোটি টাকা দেবে। বাকি সাতটি ব্যাংক প্রত্যেকে ২০০ কোটি টাকা করে মোট ১ হাজার ৪০০ কোটি টাকা অর্থায়ন করবে। সব মিলিয়ে ঋণের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ঋণসুবিধার আওতাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো- সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড ও শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেড।
২৩ দিন আগে

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘নির্মাণকাজ চলাকালে কিংবা ভারী যানবাহন ও নির্মাণসামগ্রী চলাচলের সময় সার্বিক নিরাপত্তা বেষ্টনী ও ‘সেফটি মেজার’ নিশ্চিত করা বাধ্যতামূলক। কাজটি বিদেশী বা দেশী, যে কোম্পানিরই হোক, নিরাপত্তায় কোনো ছাড় দেয়ার সুযোগ নেই। এই দুর্ঘটনায় বিআরটিএর ট্রাস্ট ফান্ড থেকে পাওয়া নিয়মমাফিক পাঁচ লাখ টাকার সাহায্য যথেষ্ট হতে পারে না।’
২৩ দিন আগে

ঐতিহাসিকভাবে সবাই জানেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু বাংলাদেশে এই গার্মেন্টস সেক্টরের সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই খাতের সর্বাধিক উন্নয়ন ও বিকাশ সাধিত হয়। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগে যা পাঁচ বছর পর পর হতো, এবার মাত্র তিন বছরের ব্যবধানেই আমরা নতুন মজুরি বোর্ড পুনর্গঠন করেছি।
২৩ দিন আগে

নোয়াখালীর সুবর্ণচরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয় ফার্মেসিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৩ দিন আগে

আহত শাহরিয়ার জামানকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
২৩ দিন আগে

ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে করে দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৩ দিন আগে

শাকিল হত্যা মামলায় অধিক তদন্তের জন্য মিন্টুকে দ্বিতীয় দফায় আদালতের অনুমতিতে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে নুরুজ্জামান মিন্টুকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়।
২৩ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১৬ মামলার চার্জশিট ও ওয়ারেন্টভুক্ত আসামি মো: মিজানুর মালিথা ওরফে লিজু মালিথাকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।
২৩ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হওয়া আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৩ দিন আগে

কক্সবাজারের চকরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের বিশেষ অভিযানে নয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
২৩ দিন আগে

নগদবিহীন লেনদেনের আওতা বাড়াতে দেশের বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২৩ দিন আগে

দশ মাসের পরিসংখ্যানে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মে মাসে। ওই মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। এরপর আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত হন। মার্চ ও জুলাইয়ে যথাক্রমে ৩২ ও ৩১ জন প্রাণ হারান।
২৩ দিন আগে

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এ নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।
২৩ দিন আগে

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ৯৫৫ জনের মধ্যে হবিগঞ্জের ৩৮৫ জন, সুনামগঞ্জের ২১৩ জন, সিলেটের ২৩৬ জন ও মৌলভীবাজারের ৮৮ জন রয়েছেন।
২৩ দিন আগে

তিনি জানান, সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনাও দেয়া হয়েছে।
২৩ দিন আগে


