লোড হচ্ছে...
মেসার্স রোহা এন্টারপ্রাইজের মালিক মো: রিয়াদ মুন্সি লাইসেন্স অনুযায়ী ৪০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখতে পারবেন। কিন্তু তিনি দুই হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার মজুত রেখেছেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্ট দিয়ে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন ওই দুই আরোহী। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট তাদের মোটরসাইকেল থামানোর সঙ্কেত দেন। মোটরসাইকেলটি থামানোর পর সার্জেন্ট উল্টো পথে চলাচলের কারণ জানতে চান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী কর্তব্যরত সার্জেন্টের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহবান জানান এবং প্রকল্প বাস্তবায়নে আলোচনা আরো এগিয়ে নেয়ার অনুরোধ করেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাসী কর্মে জড়িতদের কোনো দলীয় পরচয় বিবেচ্য নয়, তদন্ত জড়িত প্রমাণ মিললেই বিচারের মুখোমুখি করা হবে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইউনিসেফ জানিয়েছে, লাতিন আমেরিকার প্রায় দুই কোটি ৫৮ লাখ শিশু, অর্থাৎ প্রতি সাত শিশুর একজন খরা ও বন্যার কারণে ‘ক্রমবর্ধমান ঝুঁকির’ মুখে রয়েছে। দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন এলাকায় এসব প্রাকৃতিক দুর্যোগ ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা-২০২৪ (সংশোধিত) অনুযায়ী জাতীয় পর্যায়ে দুইটি পদকের জন্য বাংলাদেশী নাগরিক অথবা বাংলাদেশে অবস্থিত প্রতিষ্ঠান, সংস্থা এবং আন্তর্জাতিক পর্যায়ে দুইটি পদকের জন্য বিদেশী নাগরিক অথবা প্রতিষ্ঠান বা সংস্থার কাছ থেকে নির্ধারণ ছকে প্রস্তাব ও আবেদন চাওয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

হামজা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটি অসাধারণ এক অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। অবশ্যই চড়াই-উতরাই ছিল। দুর্ভাগ্যবশত, ভালো মুহূর্তের চেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখিই আমাদের বেশি হতে হয়েছে। তবে আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি এবং ভালো কিছুর ভিত্তি তৈরি করছি।’
৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতে রুশ হামলায় দু’জন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যদের তাৎক্ষনিক নাম পরিচয় পাওয়া যায়নি।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ১৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৮১.৫০ লিটার বিদেশী মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান জানান, সকালে হকার উচ্ছেদের সময় একটি ভবনে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পদক্ষেপকে সমর্থন করে বিদেশীদের জমি কেনার ওপর থাকা বিধিনিষেধ তুলে দিয়েছে। বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে নেয়া এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শ্রমিক সংগঠন ও পরিবেশবাদীরা এর বিরোধিতা করছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে এ এলাকায় একটি স্থায়ী গাইড বাঁধ বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।’
৩০ সেপ্টেম্বর, ২০২৬

জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিকভাবে পরিচয় জানায়নি পুলিশ।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি হামলায় কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সকাল পৌনে ৭টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাজার কেন্দ্রিক ভ্যানওয়ালা কিছু উদ্যমী পরিশ্রমী লোক সকাল থেকে সারা দিন নানা ঝোঁপ-ঝাড়,বন ও আনারস-কলা বাগানের আশপাশ থেকে এসব আগাছা কেটে এনে বিক্রি করে থাকে। ব্যবসায়ীরা খড়ের পরিবর্তে এসব ঘাসজাতীয় আগাছা কিনে আনারস মোড়ানোর কাজ করে ট্রাকে তুলে থাকে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্বমধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬


