ট্রাফিক আইন, ডিএমপি, ট্রাফিক অভিযান, মামলা, ঢাকা ট্রাফিক, ট্রাফিক আইন লঙ্ঘন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৪০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

Advertisement

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, দুইটি ট্রাক, সাতটি কাভার্ড ভ্যান, ২৩টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, নয়টি ট্রাক, ২০টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬টি বাস, তিনটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৫০৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ১৯টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজিসহ ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৫৯টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, দুইটি ট্রাক, দুইটি ক্যাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২০টি বাস, ৪১টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ৪৪৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৪টি বাস, ২৬টি ট্রাক, ৩৫টি ক্যাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ২৩৯টি মোটরসাইকেলসহ মোট ৫৮৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৫৩টি বাস, ছয়টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৫৩২টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫৭৮টি গাড়ি ডাম্পিং ও ৩৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস