
রাজধানীর নয়াপল্টনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মিজান হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে নয়াপল্টনের গাজী শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে নয়াপল্টনের গাজী শপিং কমপ্লেক্সের সামনে সড়কে মিজান হাওলাদারকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুতগতির কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিজান পটুয়াখালীর দশমিনা উপজেলার মফিজ হাওলাদারের ছেলে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সকাল পৌনে ৭টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আশপাশের লোকজনের কেউ মিজানকে চিনতে পারেননি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








