আওয়ামী লীগ, ডিএমপি, গ্রেফতার, পুলিশের অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেফতার। সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিকভাবে পরিচয় জানায়নি পুলিশ।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।