লোড হচ্ছে...
নারী নির্যাতন মামলার আসামি মো: রুবেলকে আদালতে হাজির করার জন্য আনা হয়েছিল। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
১৯ দিন আগে

ছেলের সাথে দেখা করিয়ে দেয়ার কথা বলে ২০১০ সালের ১২ মে তাকে সিলেটে নিয়ে আসেন নাজমুল। পরদিন দুপুরে নাজমুল ও তার বন্ধু সুজন সাথীকে জাফলংয়ের সোনাটিলা ফরেস্ট এলাকার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে হত্যা করা হয়।
১৯ দিন আগে

হত্যার শিকার আজিজুল মিয়া ছিলেন পঞ্চায়েত শালিস বিচারক। ২০১৩ সালে একটি বিচার শালিসকে কেন্দ্র করে আসামি পক্ষ অসন্তুষ্ট হয়ে আজিজুল মিয়ার ওপর সঙ্ঘবদ্ধ হামলা চালিয়ে তাকে হত্যা করে।
১৯ দিন আগে

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে চারজন মাদক কারবারি, ছিনতাই মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ও অন্য মামলায় তিনজনসহ আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূল করতে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান থাকবে।
১৯ দিন আগে

১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ধরানীপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল আলম তিতু (৩৫) ও খালেদা আক্তার বেবি (৭০) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় মুরাদনগর থানায় হত্যা মামলা করা হয়।
২০ দিন আগে

২০২৪ সালের ১৪ এপ্রিল সকালে ভিকটিম শিশু বাড়ির পাশে তার দাদিকে ডাকতে যায়। এ সময় প্রতিবেশী আসামি রশিদ মিয়া কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
২১ দিন আগে

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। তারা রেললাইনের পাথর কুড়িয়ে বৃষ্টির মতো নিক্ষেপ করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’
২২ দিন আগে


