
মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার পাটনা গ্রামের সফিক উদ্দিনের ছেলে জুনেদ আহমদ (৩৫), পিরর টিলা গ্রামের প্রকাশিত একলা চুরার ছেলে বখত আলী, একই গ্রামের বখত আলীর স্ত্রী ফাতারুন নেছা, সায়পুর গ্রামের সৈয়দ সামছু মিয়ার ছেলে সৈয়দ ইমরান হোসেন এবং শ্রীধরপুর গ্রামের মরহুম তাহির আলীর স্ত্রী ছমিরুন নেছা।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে একজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এবং অন্য চারজন বিভিন্ন সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত পাঁচ আসামিকে শনিবার যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








