গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন
গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন। নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের দায়ের করা একাধিক মামলার পলাতক আসামি বাহার উদ্দিনকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতার বাহার উদ্দিন উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাগীরঘাট গ্রামের মরহুম মছদ্দর আলীর ছেলে ও বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছবেদ আলী বলেন, গ্রেফতার বাহার উদ্দিনকে আইনানুগ কার্যক্রম শেষে সোমবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে।