লোড হচ্ছে...
প্রতিবেদনে ভোগব্যয় বাড়াতে দুটি সংস্কার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। প্রথমটিতে বয়স্ক মানুষের দারিদ্র্যের ঝুঁকি কমাতে সরকারি পেনশন সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। দ্বিতীয়টিতে আয় নিয়ে অনিশ্চয়তায় থাকা পরিবারগুলোর জন্য শর্তসাপেক্ষে নগদ সহায়তা এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
২৫ দিন আগে

আইএমএফের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ৮ শতাংশে দাঁড়িয়েছে। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় মুদ্রানীতির পাশাপাশি অন্যান্য কাঠামোগত সংস্কারও জরুরি বলে মনে করছে সংস্থাটি।
২৬ দিন আগে

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই বছরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৭০টি মামলার কার্যক্রম চলছে। এসব মামলায় আসামি ৫৫৮ জন। এর মধ্যে সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনকে মোট ২৩টি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দু’টি পৃথক মামলায় মৃত্যুদণ্ড পাওয়ায় রায়ের সংখ্যা ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির সংখ্যায় এই পার্থক্য তৈরি হয়েছে।
২৬ দিন আগে

সরকারি আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা ও ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দিতে দেশগুলোকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি সতর্ক করে বলেন, সরকারি বন্ডের সুদের হার বাড়ছে এবং ঋণের বোঝা সামলাতে সরকারগুলোর ওপর চাপ ক্রমেই বাড়ছে।
২৬ দিন আগে

এআই খাতে প্রত্যাশিত মুনাফা না এলে আর্থিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এতে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে উন্নয়নশীল দেশগুলো। যাদের বৈদেশিক অর্থায়ন ও ঋণ পরিশোধের সক্ষমতা এমনিতেই সীমিত বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
২৬ দিন আগে

অর্থপাচার, দুর্নীতি, সন্ত্রাসে অর্থায়ন এবং অবৈধ আর্থিক প্রবাহ মোকাবিলায় নতুন উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ লক্ষ্যে সংস্থাটি চালু করছে অ্যান্টি-মানি লন্ডারিং অ্যান্ড অ্যান্টি-করাপশন থিমেটিক ফান্ড (এএমএলএসি)।
২৬ দিন আগে

স্বল্প আয়ের দেশগুলোতে সহায়তা তিন গুণ বাড়ানোর পরিকল্পনা করছে আইএমএফ। জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।
২৬ দিন আগে

প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিশ্বের ২৭টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি প্রমাণ করে যে দেশের গবেষক ও প্র্যাকটিশনাররা বৈশ্বিক বৈজ্ঞানিক ধারায় নিজেদের অবস্থান আরো শক্তিশালী করছেন।
২৭ দিন আগে

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে সরকার সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বিমানবন্দরে হয়রানি সংক্রান্ত নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা সরাসরি নিষ্পত্তির জন্য আমাদের ইমেইল- minister.expat@gmail.com এ পাঠানোর জন্য অনুরোধ করছি।
২৭ দিন আগে

রাষ্ট্রপতি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব সৃষ্ট দুর্যোগও আছে। কিন্তু এটা নিয়ে আমরা খুব কম চিন্তা করি। ঢাকা শহরের দিকে তাকিয়ে আজ যে আশঙ্কা সবচেয়ে বেশি হয় তা হলো ভূমিকম্প হলে শহরটি একেবারে মিশে যাবে। আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন শহরে পরিকল্পিত নগর ব্যবস্থা না থাকার কারণে প্রাণহানির সংখ্যা অনেক বেশি হয়। তাই এই বিষয়গুলোতে আমাদের অনেক বেশি দৃষ্টি দেয়া প্রয়োজন।’
২৭ দিন আগে

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যা গত...
২৭ দিন আগে

বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: এমতাজ হোসেন। প্রধান আলোচক ছিলেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশনের প্রফেসর ড. হে শুয়াংহুই।
২৮ দিন আগে

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে ইতোমধ্যে কথা হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাবে। বিমানবন্দরটির প্রধানমন্ত্রী করবেন উদ্বোধন।
২৮ দিন আগে

‘উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তবে ভবিষ্যতের চাহিদা বিবেচনা করেই এ পরিকল্পনা নেয়া হয়েছে।’
২৯ দিন আগে

এ মামলায় পুলিশ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ২৬ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে আটজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ১৮ জন পলাতক।
২৯ দিন আগে

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করা হওয়ায় বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ স্থগিত করা হয়েছে বলে শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ অক্টোবর, ২০২৬

হুইপ দুলু বলেন, ‘শেখ হাসিনা বাবুর খুনীদের বিনা ভোটে মেয়র বানিয়ে, চেয়ারম্যান বানিয়ে পুরষ্কৃত করেছে।’
১০ অক্টোবর, ২০২৬

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস জোটের পক্ষে দেয়া এক লিখিত বিবৃতিতে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি সর্বশেষ আরোপ করা এসব পদক্ষেপও প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’
১০ অক্টোবর, ২০২৬

সংশ্লিষ্টরা আশা করছেন, তিনি এ পদে এশিয়াজুড়ে সংস্থাটির কার্যক্রম এবং ‘ওয়ার্ল্ড ট্যুরিজম ফিল্ম অ্যাওয়ার্ডস’-এর প্রতিনিধিত্ব করবেন। পর্যটন বিকাশ ও অডিওভিজ্যুয়াল মাধ্যমে পর্যটন প্রচারে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১০ অক্টোবর, ২০২৬

আরমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৯ অক্টোবর, ২০২৬


