সুইডেন আসলাম, গ্রেফতার, থাইল্যান্ড পালানোর চেষ্টা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইমিগ্রেশন পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। সংগৃহীত
ads

দেশ ছেড়ে থাইল্যান্ডে পালানোর চেষ্টা করছিলেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলাম।

সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো: শফিকুল ইসলাম সুইডেন আসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার আগেই তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।