লোড হচ্ছে...
শুক্রবার এক বিবৃতিতে আইসিসি প্রেসিডেন্ট তোমোকো আকানে বলেন, ‘আন্তর্জাতিক আইনি ব্যবস্থা ও আইনের শাসন যখন গভীর চ্যালেঞ্জের মুখে, তখন এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে।’
৯ অক্টোবর, ২০২৬

বিনিয়োগ প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, ‘স্বল্পমেয়াদে স্বর্ণে বিনিয়োগের সম্ভাবনা এখনো কিছুটা চ্যালেঞ্জের মুখে। তবে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২৭৫ ডলারের ওপরে উঠতে পারলে বাজারে আরো দাম বাড়ার বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি হতে পারে।’
৮ অক্টোবর, ২০২৬

ছেলের মৃত্যুর পর লাশ দাফনের প্রস্তুতি নিতে গিয়ে বাধার মুখে পড়া, লাশ নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে তিন জায়গায় আটকে দেয়া এবং সন্তান হারানোর শোকের মধ্যে নিরাপত্তাহীনতার অভিজ্ঞতা সবই উঠে এসেছে ইমনের মায়ের সাক্ষ্যে।
৮ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। দীর্ঘ অপেক্ষা, লাগেজ পেতে বিলম্ব, ট্রলি সঙ্কট, লাগেজ...
৮ অক্টোবর, ২০২৬

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
৭ অক্টোবর, ২০২৬

মন্ত্রী জানান, প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। অক্টোবর ১ তারিখে ফেনীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান থাকায় এ বছর ৭ অক্টোবর ঢাকায় প্রবীণদের মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।
৭ অক্টোবর, ২০২৬

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে শেষবারের মতো জাতীয় সংগীতের সময় দাঁড়ান তিনি। ম্যাচের দশম মিনিটেও বিশেষ সম্মান জানায় গ্যালারি। এরপর আবেগ সরিয়ে মাঠের কাজে মন দেন মেসি। তবে বিরতির আগে তেমন কিছুই করতে পারেনি আর্জেন্টিনা। বিরতির পর বদলে যায় চিত্র। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে শুরু করেন মেসি।
৭ অক্টোবর, ২০২৬

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করা হয়। মহাপরিচালকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (সি-শিফট)-এর কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে শারজাহ থেকে ঢাকাগামী জি৯-৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
৬ অক্টোবর, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। মহাপরিচালকের কাছ থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (সি-শিফট)-এর কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। পরে শারজাহ থেকে ঢাকাগামী জি৯-৫৭১ ফ্লাইটে আগত যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সাথে তানজানিয়া সফরে থাকা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া এক তথ্যবিবরণীতে এ তথ্য জানান।
৫ অক্টোবর, ২০২৬

মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরার পর লাগেজ ও জমজমের পানি পেতে দীর্ঘ অপেক্ষা, কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া এবং পরবর্তী সময়ে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামানের সাথে বিমানবন্দর কর্মকর্তাদের বাগি¦তণ্ডা- সবমিলিয়ে ঘটনাটি নতুন করে বিমানবন্দর ব্যবস্থাপনা ও নাগরিক জবাবদিহির প্রশ্ন সামনে এনেছে।
৪ অক্টোবর, ২০২৬

মেলার প্রথম দিন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথসহ মেলার অন্যান্য বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় আগত দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন।
৩ অক্টোবর, ২০২৬

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবারের বিভিন্ন অধিবেশনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু, গণতন্ত্র ও সুশাসন এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা হবে।
৩ অক্টোবর, ২০২৬

সাদিক কায়েমের দাবি, বিমানবন্দরে ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের পক্ষে কথা বলার কারণেই আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি এটিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবেও উল্লেখ করেন।
২ অক্টোবর, ২০২৬

জিল্লুর রহমান বলেন, এবারের সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।
২ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
২ অক্টোবর, ২০২৬

সময় নষ্ট করলে ৫ রান জরিমানাসহ বেশ কয়েকটি নতুন নিয়ম এনেছে আইসিসি।
২ অক্টোবর, ২০২৬

মামলার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন,মামলার অভিযোগের বিষয়ে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।
২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর ডারবানে দক্ষিণ আফ্রিকা এবং ২৩ অক্টোবর সেঞ্চুরিয়নে কোয়ালিফায়ার বি’র বিপক্ষে খেলবে বাংলাদেশ।
২ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
১ অক্টোবর, ২০২৬


