
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের ফিরোজা বারি প্রতিবন্ধী শিশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দুপুরে মানসম্মত খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে শিশুদেরকে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, প্রাক্তন প্রধান পরিচালক মোহাম্মদ মুহিব্বুল্লাহ, জাকারিয়া হাবিব পাইলট, এস এম মিজানুর রহমান, আহসান হাবিব, এম এ কে শাহীন চৌধুরী, অলী ইব্রাহিম, প্রাক্তন সহকারী প্রধান পরিচালক নাসির আহমেদ ফয়সাল, সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের অন্যান্য কর্মকর্তারা। অতিথিরা ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণের এ উদ্যোগের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা দেশে সম্প্রতি শিশু নিখেঁাঁজ হওয়ার ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ ছাড়া শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতন করার দায়িত্ব পালনের জন্য সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।
ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর থেকে দীর্ঘ ৫২ বছর ধরে শিশুকিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এবং সেবামূলক কর্মসূচির মাধ্যমে দেশপ্রেমে উজ্জীবিত তরুণ প্রজন্ম তৈরির জন্য কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








