তরুণী, বস্তাবন্দী, লাশ উদ্ধার
বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। নয়া দিগন্ত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তর ভূঁইগড় এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধে তরুণীকে হত্যা করে লাশ বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছে।

পুলিশ জানায়, লিংক রোডের পাশে একটি বস্তার মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২৪ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পিঠ ও গলায় আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো ছুরিকাঘাতের নয়। মুখেও চড়-থাপ্পড়ের আঘাতের চিহ্ন দেখা গেছে। তার পরনে ছিল সালোয়ার-কামিজ।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতে তরুণীকে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ গুম করার উদ্দেশে বস্তাবন্দী করে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।