ইয়াবা
গ্রেফতার জাবেদ আলী। নয়া দিগন্ত

রংপুরের কাউনিয়া থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাবেদ আলী (৪৯) নামের একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

Advertisement

রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জাবেদ ওই গ্রামের মরহুম ভোমর মণ্ডলের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের উপপরিচালক আবু জাফর জানান, অভিযানের সময় গ্রেফতার জাবেদ আলী নিজ বাড়ির উত্তর দূয়ারী পূর্ব পার্শ্বের কক্ষের ভিতরে অবস্থান করছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম কোচরে গোজা অবস্থায় একটি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতর থেকে ১২০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ছত্রিশ হাজার টাকা।

সংস্থাটির এই কর্মকর্তা আরো জানান, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মাদক সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। 

পরে তার নামে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সংস্থাটির পরিদর্শক এসএম এলতাস উদ্দিন।