
মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত চারজন।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, সম্প্রতি কালকিনির দক্ষিন ঠ্যাঙ্গামারা বাবুল সরদারের ছেলে রনি সরদারের সাথে পাঙ্গাশিয়া গ্রামের আলী ফকিরের ছেলে জহির ফকিরের মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। এরই জেরে জহির লোকজন নিয়ে শনিবার রাতে রনিকে মারধর করে। এ খবর ছড়িয়ে পরলে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বেশকয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত চারজন। তাদের মধ্যে একজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। বাকি আহতরা গ্রেফতার আতঙ্কে অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
কালকিনি থানার সেকেন্ড অফিসার (এসআই) জোবায়ের হোসেন জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় তাৎক্ষনিক কাউকে আটক করা সম্ভব না হলেও দোষিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








