
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ২৮১ জনের।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে বলা হয়েছে, যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুইজন, খুলনা বিভাগে তিনজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৯৬ জন। এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০ হাজার ৩৫৬ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








