
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সীমান্তের ওপারের উস্কানিতে গার্মেন্টস সেক্টরে অবস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।’
তিনি বলেছেন, ‘পতিত ফ্যাসিবাদের সমর্থিতরা পোষাক শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এদের কঠোর হস্তে দমন করা হবে।’
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গার্মেন্টস খাতের মালিক নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অস্থিরতার সাথে কিছু শিল্প মালিকরা জড়িত আছেন। যারা ফ্যাসিস্ট সরকারের সময় মন্ত্রী, এমপি ছিলেন। ইন্দোনদাতাদের কঠোরভাবে দমন করা হবে।’
তিনি বলেন, ‘আন্দোলনের নামে যারা রাস্তায় বিশৃঙ্খলা করছে, তাদের অনেকেই প্রকৃত শ্রমিক নন। তাদের খুঁজে বের করা হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








