
মালয়েশিয়ায় সোনার দরে নজিরবিহীন পতন। আন্তর্জাতিক বাজারে সোনার দরপতন হওয়ায় দেশটিতে সোনার দরে এ বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। মালয়েশিয়ান কর্মক্লান্ত বাংলাদেশী প্রবাসীদের পছন্দের তালিকায় কসমেটিকস ও কম্বলের মতো সোনার গহনাও বেশ জনপ্রিয়। খাঁটি ও দামে কম হওয়ায় প্রত্যেক প্রবাসী তার পরিবারের জন্য স্বর্ণের গহনা কেনেন।
মালয়েশিয়ার সবচেয়ে বড় কসমেটিকস, গহনা ও কাপড়ের জন্য বিখ্যাত মার্কেট মসজিদ ইন্ডিয়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে ভাইরম গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটলেটে ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি করছে ৪৫৩ রিংগিতে। অথচ এক মাসে আগেও এই মার্কেটে ৫৫০ থেকে ৬০০ রিংগিতের উপরে বিক্রি হয়েছে এখানে আরও যে আউটলেট আছে হানিফা, মালাবার, ডুবাই গোল্ড, এমএস গোল্ডসহ সব প্রতিষ্ঠানে।
১১.৬৬ গ্রাম বা ১২ গ্রামে এক ভরি ধরা হয়। সে হিসাবে এক-দুই মাস আগে ভরি প্রতি সাত হাজার রিংগিত দাম উঠেছিল। অথচ গতকাল ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ৫৪৩৬ রিংগিতে বিক্রি হচ্ছে। এ উপলক্ষে ভইরম নামে একটি আউটলেট এক হাজার রিংগিতের স্বর্ণ কিনলে দেড় কোটি টাকার র্যাফেল ড্র তে অংশ্রগ্রহণ করার সুযোগ দিয়েছে। আর এই সুযোগে মালয়েশিয়ানরা গাদাগাদি করে স্বর্ণ কিনছে। সেই সাথে যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশীরাও।
এ বিষয়ে ভাইরম আউটলেটের বাংলাদেশী বিক্রেতারা বলেন, বাংলাদেশীরা এই মসজিদ ইন্ডিয়া এলাকা থেকেই পরিবারের জন্য স্বর্ণ কেনেন।
মূলত প্রবাসী বাংলাদেশী ও ইন্ডিয়ান তামিল ক্রেতাদের কেন্দ্র করেই মসজিদ ইন্ডিয়া এলাকায় হাজার হাজার কোটি টাকার স্বর্ণের মার্কেট গড়ে উঠেছে। এই দরপতন ও র্যাফেল ড্র, শুভ উদ্ভোদন উপলক্ষে ভাইরমে এক উৎসবের আয়োজন করে।
উৎসবে রোবট নৃত্য, ঢোলের বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজে পার্টির আয়োজন করে যা উপস্থিত ক্রেতাদের ব্যাপক মনোরঞ্জন দেয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









