লোড হচ্ছে...
সিআইসির তদন্ত দল প্রতিষ্ঠান দু’টির কারখানা ও গুদাম সরেজমিনে পরিদর্শন করে কাঁচামালের মজুদ যাচাই করে। পাশাপাশি আমদানি ও রফতানির তথ্য সংশ্লিষ্ট নথিপত্রের সাথে মিলিয়ে অনিয়ম শনাক্ত করা হয়।
৪ দিন আগে

উৎপাদন কমলেও শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও রক্ষণাবেক্ষণের মতো স্থায়ী ব্যয় বহন করতে হয়। ফলে প্রতিটি পণ্যের ব্যয় বেড়ে যায়। ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ে। যোগ হয় জেনারেটরের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশের ক্ষয়। যেসব শিল্পে সরাসরি গ্যাসের তাপ লাগে, সেখানে বিকল্প জ্বালানিতে কাক্সিক্ষত গতি ও মান বজায় রাখা কঠিন।
৫ দিন আগে

জুলাই-অক্টোবর সময়ে দেশের মোট পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে ১৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এ আয় ছিল এর চেয়ে প্রায় ৬ শতাংশ কম। রফতানি আয়ের বড় অংশ এসেছে তৈরী পোশাক খাত থেকে। এ সময়ে নিটওয়্যার রফতানি ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক রফতানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
৫ দিন আগে

রফতানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে তৈরি পোশাক খাত। আলোচ্য সময়ে নিটওয়্যার রফতানি ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওভেন পোশাক রফতানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ৬ বিলিয়ন ডলার।
৫ দিন আগে

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর নির্ধারণের সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য সাময়িক স্বস্তি নিয়ে...
৬ দিন আগে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরো তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ। বৃহস্পতিবার সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত...
৭ দিন আগে

জাপানি বিনিয়োগকারীরা সাধারণত মালয়েশিয়া বা ভিয়েতনামে বেশি বিনিয়োগ করেন কারণ সেখানে তাদের প্রচার বা পিআর (পাবলিক রিলেশন) অনেক শক্তিশালী। বাংলাদেশে বিদ্যুৎ বা গ্যাসের কিছু সঙ্কট থাকলেও যেকোনো সমস্যা সমাধান করা মানুষের কাজ। সুতরাং জাপানিদের কাছে বাংলাদেশকে সঠিকভাবে ব্র্যান্ডিং করতে হবে।
৮ দিন আগে

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, জলাশয়ে মাছের অভয়াশ্রম গড়ে তোলা এবং উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজার তদারকি জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
৯ দিন আগে

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) আওতায় প্রায় ৭,৩৯৮টি পণ্য বা রফতানি পণ্যের ৯৮ শতাংশই ট্যাক্স ফ্রি সুবিধা পাচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের রফতানি আয় বহুগুণ বেড়ে যাবে।
৯ দিন আগে

দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান, বিশেষ করে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
৯ দিন আগে

২০২৬ সালের প্রথম আট মাসে ইইউতে চীনের পোশাক রফতানির মূল্য বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ, যা বেড়ে ১৯ দশমিক ৭১ বিলিয়ন ইউরো হয়েছে। একই সময়ে ভিয়েতনামের রফতানি বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ, যা প্রায় তিন বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।
১১ দিন আগে

হরমুজ প্রণালী দিয়ে তেল রফতানিতে সহায়তার দাবি যুক্তরাষ্ট্রের : পরিমাণ কত?
১২ দিন আগে

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানির প্রবৃদ্ধি সামগ্রিক বাজারের প্রবৃদ্ধির চেয়ে বেশি ছিল। এ মাসে বিশ্ববাজার থেকে ইইউর ডেনিম আমদানি ১১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৪৩০ দশমিক ১৬ মিলিয়ন ইউরোতে পৌঁছায়।
১৩ দিন আগে

আমদানি বিভাগে ২৭টি দেশ ও অঞ্চল থেকে ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান রান্নাঘরের সরঞ্জাম ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্য তুলে ধরছে।
১৩ দিন আগে

এলডিসি উত্তরণের পর মেধাস্বত্বের সুরক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে বিদেশী কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগে এগিয়েও আসতে পারে। বাড়তে পারে যৌথ উদ্যোগে ওষুধ উৎপাদন; প্রযুক্তি হস্তান্তর ও গবেষণাগার স্থাপন হতে পারে বাংলাদেশে যদি আগ্রহী উদ্যোক্তা থাকে। এতে করে উন্নত উৎপাদন প্রযুক্তি ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে যৌথভাবে ওষুধ বাজারজাত করাও সম্ভব হবে। তবে এটাও ঠিক বিদেশী বিনিয়োগ বাড়বে, এমন নিশ্চয়তা এখনি দেয়া সম্ভব নয়। এটা নির্ভর করবে বৈশি^ক অর্থনৈতিক অবস্থার ওপর। যেমন- বর্তমানে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শেষ হচ্ছে না, এটা বিশ^ অর্থনীতিকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এর ওপরই নির্ভর করবে বিদেশী বিনিয়োগ।
১৪ দিন আগে

এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা হারানোর কারণে বাংলাদেশের বার্ষিক রফতানি আয় প্রায় ৬৩৮ কোটি মার্কিন ডলার বা ২৬ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমতে পারে। এ আশঙ্কা বাস্তবায়িত হলে দেশের রফতানিনির্ভর শিল্প, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
১৫ দিন আগে

তৈরি ঝাড়ু সৈয়দপুরের বাজারসহ আশেপাশের এলাকায় বিক্রি হচ্ছে। আগামীতে এগুলো বিদেশেও যাবে বলে প্রত্যাশা উদ্যোক্তা ফাইয়াজুল হক সাজুর।
২০ দিন আগে

কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিলে বাংলাদেশের সম্ভাবনাময় কৃষিপণ্যগুলো বিদেশের বাজারে আরো ভালোভাবে তুলে ধরা সম্ভব হবে।
২০ দিন আগে

দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।
২১ দিন আগে

শারদীয় দূর্গাপূজার সরকারি ছুটির কারণে শনিবার (১৭ অক্টোবর) থেকে বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত পেট্রাপোল বন্দরের কাজকর্ম বন্ধ থাকবে। তাই এ সময় বেনাপোল বন্দরের সাথে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ইলিশের চালান গ্রহণ করা হবে।
২২ দিন আগে


