লোড হচ্ছে...
দেশের কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে এ পর্যন্ত রেকর্ড ছাড় দেয়া হয়েছে। ব্যাংকগুলো থেকেও কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে ঋণ নবায়ন করতে গ্রাহককে ডাকা হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এর ফলে ব্যাংকের নগদ আদায় কাক্সিক্ষত হারে বাড়ছে না। অপর দিকে পুনঃতফসিল ও ঋণ অবলোপনের মাধ্যমে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে। এতে শুধু হিসেবের অঙ্ক কমছে, প্রকৃতপক্ষে আদায় বাড়ছে না।
২০ ঘণ্টা ৪৩ মিনিট আগে

খাদ্যপণ্য ও জ্বালানির দাম বাড়ায় জাপানে অক্টোবর মাসে আবারো মূল্যস্ফীতি বেড়েছে। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরো জোরালো হয়েছে।
২ দিন আগে

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
২ দিন আগে

অভিযানকালে বাজারের বিভিন্ন ফল, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেয়া হয়।
৪ দিন আগে

সিপিডির হিসাবে, মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে ২০২৩ সালের নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা এবং ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
৪ দিন আগে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করতেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদেরকে যথেষ্ট সম্মান করেন। তিনি নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন।
৫ দিন আগে

বর্ডার গার্ড বাংলদেশের জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অভিযানে ৮৫ লাখ টাকা মূল্যের কষ্টি ও বেলে পাথরের তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এ সময় মোমিন ইসলাম (৪৪) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়।
৫ দিন আগে

‘শুধু সংবিধান সংশোধনের জন্য এতো রক্ত দেয়া হয়নি। সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’
৬ দিন আগে

সিসিক প্রশাসক বলেন, ‘কেউ কেউ মনে করেন, হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগ নিরাময়ে সময় বেশি লাগে। তবে দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক এ পদ্ধতিতে জটিল রোগের সেবা দিয়ে আসছেন।’
৬ দিন আগে

‘নিয়মিত পরীক্ষা ও ওষুধ সেবনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিস অবহেলা করলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। নিয়মিত চিকিৎসায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাধ্যমে অনেক মানুষ দীর্ঘদিন জীবনযাপন করছেন, বেঁচে আছেন।’
৮ দিন আগে

‘মানুষের সেবাই হোক আমাদের পথচলার অঙ্গীকার। এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।’
৯ দিন আগে

ক্যাম্পেইনে স্থানীয় ২০৫ জন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ, ৯৩ জন নারী ও ২৫ জন শিশু ছিলেন।
১০ দিন আগে

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭.৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশের বেশি। ফলে মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে।
১২ দিন আগে

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ছয় দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল সাত দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে নয় দশমিক ৮৯ শতাংশ হয়েছে।
১২ দিন আগে

বিনামূল্যে সরকারিভাবে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল। বেতন প্রায় ৫২ হাজার টাকা। আবেদনের যোগ্যতা, নিয়ম ও বিস্তারিত তথ্য জেনে দ্রুত অনলাইনে আবেদন করুন।
১৩ দিন আগে

মানবিক বিভাগে পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক তিন হাজার ৫৭১টি ও সমাজকর্মে এক হাজার ৯৯৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।
১৩ দিন আগে

‘আপনারা সংবিধান সংস্কারের মাধ্যমে দেশের সিংহভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র মেরামতের পথে হাঁটেন। আমরা ১১ দলীয় জোট আন্দোলন থেকে সরে আসব।’
১৬ দিন আগে

আইন-শৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এনসিপি সভাপতি নাহিদ ইসলাম এমপি। তিনি বিএনপির দমন-পীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শ্রমিকদের ওপর নির্যাতনের তীব্র সমালোচনা করেন।
১৭ দিন আগে

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম...
১৭ দিন আগে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ নয়া দিগন্তকে বলেন, এলপিজির দাম বাড়ানোর কারণ হিসেবে সরকার প্রতিবারই আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভর্তুকির প্রসঙ্গ তুলে ধরে। কিন্তু কাঠামোগত অদক্ষতা ও অস্বচ্ছ চুক্তির দায় শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপানো হচ্ছে। সরকার আন্তরিক হলে এসব সমস্যার সমাধান সম্ভব।
১৮ দিন আগে


