
দেশে গত অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে আট দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস সেপ্টেম্বরে ছিল আট দশমিক ৩৪ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ছয় দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল সাত দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে নয় দশমিক ৮৯ শতাংশ হয়েছে।
এদিকে, অক্টোবরে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার সেপ্টেম্বরে সাত দশমিক ৯০ শতাংশ থেকে কমে সাত দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
টানা তিন মাস নয় শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই ও আগস্টে তা কমে আসে। সেপ্টেম্বরে সামান্য বাড়লেও অক্টোবরে আবার নিম্নমুখী হয়েছে।
সার্বিক মূল্যস্ফীতি কমে আসাকে অর্থনীতির জন্য ইতিবাচক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








