স্বর্ণের দাম কমেছে, ২২ ক্যারেট স্বর্ণের দাম, ২১ ক্যারেট স্বর্ণের দাম, ১৮ ক্যারেট স্বর্ণের দাম, বাজুসের নতুন মূল্য, প্রতি ভরি স্বর্ণের দাম, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম
স্বর্ণ। সংগৃহীত
ads

দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা আট দফায় স্বর্ণের দাম কমল মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে। এর আগে, সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আট দফায় মোট ২৮ হাজার ৫১৮ টাকা কমার পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি দিতে হবে।