লোড হচ্ছে...
শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”, “শিক্ষা আর সন্ত্রাস একসাথে চলে না”, “সিটি কলেজে হামলা কেন, প্রশাসনের জবাব চাই”, “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান” এবং “সন্ত্রাসী আর করিস না, পিঠের চামড়া থাকবে না”।
২২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানে নতুন করে কোনো যুদ্ধ চান না। এই দাবির প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার (২০ এপ্রিল)...
২১ এপ্রিল, ২০২৬
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। চেন্নাইয়ে নিয়ম ভেঙে রোডশো করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রধান হিসেবে নির্বাচনের আগে ব্যস্ত সময় পার করছেন বিজয়। এর মধ্যেই তার বিরুদ্ধে ওঠে নিয়ম লঙ্ঘনের অভিযোগ। পুলিশের দাবি, নির্ধারিত একটি স্থানে কর্মসূচির অনুমতি থাকলেও তিনি তা না মেনে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় শোভাযাত্রা বের করেন।
১৮ এপ্রিল, ২০২৬
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬

