পরীমণি, রবিউল ইসলাম রাজু, রাশেদ খাঁন, হুমকি, পরীমণির বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিক রাজুকে গালিগালাজ
পরীমণি ইস্যুতে সাংবাদিক রাজুর পাশে রাশেদ খাঁন। সংগৃহীত

দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন রাজুকে ঢাকার আদালত প্রাঙ্গণে গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা জানিয়ে সাংবাদিক রাজুর পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

Advertisement

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আমরা রাজুর সাথে আছি, ইনশাআল্লাহ।’ পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় নুরুল হক নুরের একটি বক্তব্যের পেছনের ঘটনা তুলে ধরেন।

রাশেদ খাঁন লেখেন, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও।’ তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। নুরুল হক নুরকে আদালতে তোলার জন্য আনা হলে বৃষ্টির কারণে দুইজন সাংবাদিক ছাড়া অন্যরা বারান্দায় ও এদিক-সেদিক অবস্থান নেন।

Advertisement

রাশেদ খাঁন আরো লেখেন, ‘পুলিশ নুরুল হক নুরকে যখন লিফটে তুলবে, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু নুরুল হক নুরকে প্রশ্ন করে বলেন-নুর ভাই আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে? তখন নুরুল হক নুর বলেন-শেখ হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও.....। ভিডিওটি সমকালের পেজ থেকে আপলোড দেয়ার সাথে সাতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সব গণমাধ্যম এই ভিডিও প্রচার করে। জাতি পায় নতুন শক্তি ও সাহস ও নির্দেশনা। আজকের দিনে হয়তো কিছু মানুষের কাছে এই বক্তব্যের গুরুত্ব নেই। কিন্তু গণঅভ্যুত্থানের সময় এটিই ছিল সবচেয়ে সাহসী ও ক্ষুরধার বক্তব্য।’

অনেকে এই বক্তব্য শুনেছে, কিন্তু কেউ পিছনের গল্প জানে না উল্লেখ করে তিনি লেখেন, ‘পেছনের সেই গল্প সৃষ্টির নায়ক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু। অত্যন্ত অমায়িক ও ভাল ছেলে সে। তাকে কখনো রাগতে দেখিনি। সবসময় পরিপাটি থাকে। ঠিক পোশাক আশাকে সে যেমন পরিপাটি; আচরণ, কথাবার্তা, ব্যবহারও একইরকম পরিপাটি ও মৃদু।’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, ‘ছেলেটির এক হাতে জন্মগতভাবে ত্রুটি আছে। এটি তাকে কখনো কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। বরং স্বাভাবিক অনেকের চেয়ে তার ক্যামেরা ধরার স্টাইল ও ভিডিও এডিটিং সুন্দর। আমি তার সাংবাদিকতা জীবনের সফলতা কামনা করি। তাকে যেভাবে ব্লেম দিয়ে অপদস্থ করা হয়েছে আমি এই ঘটনাট তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সাথে আছি, ইনশাআল্লাহ।’