লোড হচ্ছে...
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্রীকে (১৫) অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী, আসামী মো. সালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় সাজা প্রদান করা হয়েছে। মামলায় আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২০ এপ্রিল, ২০২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ১৮ এপ্রিল, শনিবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
১৮ এপ্রিল, ২০২৬
পাবনার চাটমোহরে আম পেড়ে দেয়ার কথা বলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণির এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে...
১৮ এপ্রিল, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে অপহৃত মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার নয়নপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ লাল চান মিয়া। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার জবানবন্দি নেওয়া হবে। এতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এরই মধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
১৮ এপ্রিল, ২০২৬
গাজীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ফিল্মি কায়দায় অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
১৭ এপ্রিল, ২০২৬
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লঞ্চের কেবিনে আটকে রেখে দুই দফা ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাইয়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ। এদিকে খুলনায় পাওনা টাকা চাইতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ মার্চ, ২০২৬
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি, ২০২৬

