এইচএসসি পরীক্ষা, ছাত্র-ছাত্রী, পাসের হার
চলতি বছর ছয় লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। ইন্টারনেট
ads

এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। মেয়েদের পাসের হার ৫৬.৩১ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৪৭.৭৫ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২০ হাজার ৩৬৩ জন এবং মেয়েদের ১৯ হাজার ৭২১ জন। 

আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উল্লেখ্য, চলতি বছর ছয় লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে তিন লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অন্যদিকে ছয় লাখ সাত হাজার ৬৪৯ জন ছাত্রের মধ্যে দুই লাখ দুই লাখ ৯০ হাজার ১৫৭ জন পাস করেছে।