জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নোবিপ্রবির ২ ছাত্রীর সাফল্য
ঢাকা বিশ্ববিদ্যালয় দলের বিরুদ্ধে ২-১ সেটে জয়ী নোবিপ্রবি ব্যাডমিন্টন দল। নয়া দিগন্ত

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের বিরুদ্ধে ২-১ সেটে জয়লাভ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থী। এ দুই কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

Advertisement

বিজয়ী দুই কৃতী শিক্ষার্থী হলেন নোবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার ও সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারা সাদিয়া নূর।

শনিবার (২৪ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় নোবিপ্রবি ভিসি শিক্ষার্থীদের এ ক্রীড়ানৈপুণ্য, আত্মবিশ্বাস ও সাফল্যের জন্য তাদেরকে অভিনন্দন জানান। 

২৩ থেকে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অভিনন্দন বার্তায় ভিসি ড. গোলাম রব্বানী আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলা ও ক্রীড়া চর্চায় আরো উৎসাহিত করবে। পাশাপাশি আগামী দিনেও তাদের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।