লোড হচ্ছে...
গত এক দশক ধরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এড়াতে বিশ্বের দেশগুলো এই সীমা অতিক্রম না করার অঙ্গীকার করেছিল।
২১ ঘণ্টা ৫১ মিনিট আগে

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে অর্থ দেয়ার প্রতিশ্রুতি বাড়লেও সেই অর্থের বড় অংশই আসছে ঋণ ও কঠিন শর্তের অর্থায়ন হিসেবে। ফলে দুর্যোগের ক্ষতি সামলে ঘুরে দাঁড়ানোর বদলে নতুন ঋণের বোঝায় আটকে পড়ার ঝুঁকি বাড়ছে দেশগুলোর।
২ দিন আগে

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরো সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন।
৩ দিন আগে

মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা: জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
৩ দিন আগে

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির সহযোগিতা কামনা করেন।
৩ দিন আগে

প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, বিভিন্ন ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময়।
৩ দিন আগে

প্রকৃতির প্রতি শ্রদ্ধা আমাদের সভ্যতার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পৃথিবী একটি পবিত্র আমানত, যা সুরক্ষিত ও যত্নের সাথে সংরক্ষণ করতে হবে। যে সংস্কৃতিতে রুটিকে উর্বরতা, পানিকে পবিত্রতা এবং গাছকে জীবন হিসেবে বিবেচনা করা হয়, সেই সংস্কৃতিই আমাদের পরিবেশ ও জলবায়ুনীতির পথপ্রদর্শক।
৩ দিন আগে

বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের লক্ষ্যের সাথে এই উদ্যোগ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
৪ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক নেতারা গুরুত্বের সাথে দেখছেন।’
৪ দিন আগে

সম্মেলনের তৃতীয় দিন বুধবার বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সাথে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি এ দিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
৪ দিন আগে

সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সাথে পৃথক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
৪ দিন আগে

প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।
৪ দিন আগে

বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠেয় সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে কয়েক ডজন বিশ্বনেতার বক্তব্য দেয়ার কথা রয়েছে। তবে এবারের সম্মেলনে বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের নেতাদের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্মেলনে বক্তব্য দেয়ার কথা রয়েছে।
৪ দিন আগে

সফরকালে ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন তিনি।
৬ দিন আগে

পররাষ্ট্র সচিব বলেন, কপ-৩১-এ যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী।
৬ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কমাতে সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
২২ দিন আগে

রেকর্ড মাত্রায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি ও পৃথিবী উষ্ণ করে এমন জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার বাড়তি চাপের মধ্যে আগামী ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে কপ-৩১ জলবায়ু সম্মেলন।
৬ অক্টোবর, ২০২৬


