ডা: জুবাইদা রহমান, মধ্যাহ্নভোজ, তুরস্ক
তুরস্কের ফাস্ট লেডি এমিনে এরদোগানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান। নয়া দিগন্ত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের স্ত্রী এমিনে এরদোগানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান।

Advertisement

আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।

মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা: জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে সেখানে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন দিনের সফরে তুরস্কে আছেন ডা: জুবাইদা রহমান।