লোড হচ্ছে...
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯.৫৭ বিলিয়ন মার্কিন ডলার।
২ দিন আগে

দেশের অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া জনস্বার্থ বিবেচনায় আইএমএফের ঋণ কর্মসূচির শর্ত সমন্বয়ে কাজ করছে বর্তমান সরকার।
৭ দিন আগে

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সঙ্কটের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।
১৯ অক্টোবর, ২০২৬

ঋণ পুনর্গঠনের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, দ্রুত ও সমন্বিত করা, দেশীয় রাজস্ব সংগ্রহ বাড়ানো এবং সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে সংস্থাটির নীতিনির্ধারণী কমিটি। পাশাপাশি আইএমএফের নিজস্ব অর্থায়ন ও কোটাভিত্তিক শাসনব্যবস্থায় সংস্কার, কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিক করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

আইএমএফের ডেপুটি ডিরেক্টর বলেন, ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ার সাথে সাথে ঝুঁকিও বাড়ছে। আর্থিক ব্যবস্থার বিভিন্ন অংশের পারস্পরিক নির্ভরশীলতা এবং ডিজিটাল প্রযুক্তির বিস্তার নতুন ধরনের দুর্বলতা তৈরি করছে। তাই আর্থিক খাতের উন্নয়নের পাশাপাশি ঝুঁকি শনাক্ত ও মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে।
১৭ অক্টোবর, ২০২৬

আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, নিম্ন আয়ের দেশগুলোর মানুষের জন্য মূল্যস্ফীতি একধরনের করের মতো। তারা মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তি চান। এ জন্য সরকারের সুস্পষ্ট নীতি গ্রহণ এবং বেসরকারি খাত ও উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।
১৭ অক্টোবর, ২০২৬

আইএমএফ বিশেষজ্ঞরা বলেন, ডিজিটাল রূপান্তরের প্রচলিত ধারণায় অনেক সময় নতুন প্ল্যাটফর্ম তৈরি, সফটওয়্যার চালু কিংবা প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তোলাকেই অগ্রগতির প্রধান সূচক বলে ধরা হয়। কিন্তু আইএমএফের আলোচ্য পদ্ধতি সেই দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা সামনে আনছে।
১৬ অক্টোবর, ২০২৬

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা ছিল। যাদের সহায়তা পাওয়ার কথা, তাদের অনেকে তালিকায় স্থান পাননি। অন্যদিকে, অযোগ্য ব্যক্তিরা তালিকাভুক্ত হয়েছেন। এ সমস্যা দূর করতে সরকার ডিজিটাল পাবলিক অবকাঠামো ব্যবহার করে উপকারভোগী নির্বাচন ও সহায়তা বিতরণব্যবস্থায় স্বচ্ছতা আনতে চায়।’
১৬ অক্টোবর, ২০২৬

অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন সংস্থার সাথে বাংলাদেশের ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন অগ্রাধিকারের গুরুত্ব উন্নয়ন সহযোগীরাও বুঝতে পারছে। ফলে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।’
১৬ অক্টোবর, ২০২৬

আন্দোলনকারীদের অভিযোগ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ ও উন্নয়ননীতির সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বার্থ যথেষ্ট গুরুত্ব পায় না। এসব সিদ্ধান্তের আর্থিক ও সামাজিক প্রভাব শেষ পর্যন্ত কৃষক, শ্রমিক, নিম্ন আয়ের মানুষ এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর পড়ে।
১৬ অক্টোবর, ২০২৬

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের শ্রমবাজারে টিকে থাকতে ডিজিটাল সাক্ষরতা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, কারিগরি জ্ঞান এবং নতুন দক্ষতা শেখার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শুধু উচ্চশিক্ষার সনদ নয়, বাস্তব কাজের উপযোগী দক্ষতাই চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
১৬ অক্টোবর, ২০২৬

ড. তিতুমীর বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অর্থনৈতিক পূর্বাভাসে পার্থক্য থাকা স্বাভাবিক। অতীতের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, আইএমএফের প্রবৃদ্ধির প্রক্ষেপণ সাধারণত কিছুটা সংরক্ষণশীল হয়ে থাকে। তবে অর্থনীতির ভবিষ্যৎ পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে সংস্কার কার্যক্রম বাস্তবায়িত না হলে কী ধরনের প্রভাব পড়তে পারে, সেটিও বিবেচনায় নেয়া প্রয়োজন।
১৫ অক্টোবর, ২০২৬

অর্থমন্ত্রী বলেন, ‘নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ভালো হয়েছে। আমরা এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী দিনগুলোতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব বলে আশা করছি।’
১৫ অক্টোবর, ২০২৬

প্রতিবেদনে ভোগব্যয় বাড়াতে দুটি সংস্কার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। প্রথমটিতে বয়স্ক মানুষের দারিদ্র্যের ঝুঁকি কমাতে সরকারি পেনশন সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। দ্বিতীয়টিতে আয় নিয়ে অনিশ্চয়তায় থাকা পরিবারগুলোর জন্য শর্তসাপেক্ষে নগদ সহায়তা এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

আইএমএফের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ৮ শতাংশে দাঁড়িয়েছে। সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় মুদ্রানীতির পাশাপাশি অন্যান্য কাঠামোগত সংস্কারও জরুরি বলে মনে করছে সংস্থাটি।
১৫ অক্টোবর, ২০২৬

এআই খাতে প্রত্যাশিত মুনাফা না এলে আর্থিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এতে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে উন্নয়নশীল দেশগুলো। যাদের বৈদেশিক অর্থায়ন ও ঋণ পরিশোধের সক্ষমতা এমনিতেই সীমিত বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
১৪ অক্টোবর, ২০২৬

অর্থপাচার, দুর্নীতি, সন্ত্রাসে অর্থায়ন এবং অবৈধ আর্থিক প্রবাহ মোকাবিলায় নতুন উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ লক্ষ্যে সংস্থাটি চালু করছে অ্যান্টি-মানি লন্ডারিং অ্যান্ড অ্যান্টি-করাপশন থিমেটিক ফান্ড (এএমএলএসি)।
১৪ অক্টোবর, ২০২৬

স্বল্প আয়ের দেশগুলোতে সহায়তা তিন গুণ বাড়ানোর পরিকল্পনা করছে আইএমএফ। জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।
১৪ অক্টোবর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যা গত...
১৩ অক্টোবর, ২০২৬

আইএমএফের সতর্কতা : বিশ্ব অর্থনীতির সহ্যসীমা শিগগিরই পরীক্ষার মুখে পড়তে পারে
১৩ অক্টোবর, ২০২৬


