লোড হচ্ছে...
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর দোমেল পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়ি হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন।
৩ এপ্রিল, ২০২৬
এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সম্প্রতি তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দেওয়া ওই পোস্টে তিনি আমির হামজাকে জামায়াতে ইসলামীর জন্য ‘দুঃখ’ হিসেবে অভিহিত করেন। তাহসিন রিয়াজ তার স্ট্যাটাসে লেখেন, “চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াতের দুঃখ হামজা (আমির হামজা পড়ুন)।” সংসদ সদস্যকে নিয়ে দেওয়া তার এই মন্তব্যটি ইতিমধ্যে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এদিকে, একই দিনে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত একটি সেমিনারে সরকারের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন তাহসিন রিয়াজ। ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
৩ এপ্রিল, ২০২৬
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আইএসআইএস-সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী এডিএফ-এর হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এসময় ৪৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয় । খবরটি জানায় আল জাজিরা। আঞ্চলিক সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জুলেস চিকুদি এনগোঙ্গো বৃহস্পতিবার (২ এপ্রিল) জানান, হামলা ঘটেছে ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায়। এ হামলার জন্য “অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস” (এডিএফ) গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। উগান্ডার সাবেক বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত এ গোষ্ঠী আইএসআইএসের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।
৩ এপ্রিল, ২০২৬
দেশে শিশুদের নিয়মিত টিকাদানে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সংক্রমণ ইতোমধ্যেই দেশের সবকটি জেলায় ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি মাসের প্রথম দিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৫ জন শিশুই, যাদের মধ্যে ২৬ জনের হাম নিশ্চিত হয়েছে।
৩ এপ্রিল, ২০২৬
বাংলাদেশে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকার সাম্প্রতিক সংকট নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। এই সংকটের পেছনে অন্তর্বর্তী সরকারের সময় নেয়া কিছু নীতিগত সিদ্ধান্ত এবং বাস্তবায়নে ঘাটতির বিষয়টি...
২ এপ্রিল, ২০২৬
দেশজুড়ে বায়ুবাহিত রোগ হাম উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৮৫ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২ এপ্রিল, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েই চলেছে হামের প্রকোপ। আজ দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালটিতে ১৩২ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। একদিনে নতুন করে সন্দেহভাজন হামের রোগী...
২ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
২ এপ্রিল, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, হঠাৎ হাম (হ্যাম) প্রাদুর্ভাব এমনভাবে এসেছে যে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি এই কথা বলেন। এর আগে বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করা হবে। আগামী রোববার (৪ এপ্রিল) থেকে মাঠপর্যায়ে এই কার্যক্রম কার্যকর হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।
২ এপ্রিল, ২০২৬
শিশুদের মধ্যে ডায়রিয়া ও হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘণ্টায় হঠাৎ জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৭০ জন শিশু ভর্তি হয়েছে। একই সঙ্গে হামে আক্রান্ত আরও ৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
১ এপ্রিল, ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (১ এপ্রিল) কুয়েত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
১ এপ্রিল, ২০২৬
ইরানের তেহরান দাবি করেছে, সোমবার (৩০ মার্চ) মাশহাদ বিমানবন্দরে মার্কিন হামলায় মাহান এয়ারের একটি বেসরকারি যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাওয়ার কথা ছিল, যেখানে অতি প্রয়োজনীয় ওষুধ ও মানবিক সহায়তা সংগ্রহ করে আনা হতো। হামলার কারণে এই গুরুত্বপূর্ণ মিশন অনিশ্চয়তার মুখে পড়েছে।
৩১ মার্চ, ২০২৬
গত এক বছরে বাংলাদেশের ফুটবলে এসেছে বড় পরিবর্তন। প্রবাসী খেলোয়াড় যেমন হামজা চৌধুরী ও শমিত সোম লাল-সবুজ জার্সিতে নতুন প্রাণ সঞ্চার করেছেন। এই সময়ে ২২ বছর পর ভারতকে হারানো এবং শক্তিশালী হংকংয়ের বিপক্ষে ড্র—সব মিলিয়ে নতুন এক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের ফুটবলে।
৩১ মার্চ, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে হামের টিকায় কোনো স্থায়ী সংকট নেই। তিনি বলেন, কিছু বিভ্রান্তিকর তথ্য ও সমন্বয়হীনতা জনমনে অযথা আতঙ্ক তৈরি করছে। তিনি জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো খবর প্রকাশ করা উচিত নয়।”
৩০ মার্চ, ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দিন দিন বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত তিন দিনে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ও রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ১৩ দিনে হাম আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হলো।
৩০ মার্চ, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩০ শিশুর মধ্যে মাত্র একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম পাওয়া যায়নি।
৩০ মার্চ, ২০২৬
হাসপাতাল সূত্র মতে, চলতি মার্চ মাসেই সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত চার শিশুর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে একজন করে এবং চলতি মার্চ মাসে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মারিয়া ও সাইফা, নাচোল উপজেলার তনিমা এবং শিবগঞ্জ উপজেলার ইমাম মাহমুদ।
৩০ মার্চ, ২০২৬
রাজশাহী বিভাগে হাম সংক্রমণের হার বেড়ে ৩১ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ, যা স্বাস্থ্য বিভাগের জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. হাবিবুর রহমান জানান,World Health Organization বিভাগের প্রতিটি জেলা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে । এখন পর্যন্ত ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৬ মার্চ পর্যন্ত সংগৃহীত নমুনার ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে।
৩০ মার্চ, ২০২৬
২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে হাম শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল; অথচ জানা গেলো এক শেষ মাসের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছে! খোঁজ নিয়ে জানা যাচ্ছে গাফিলতির কারণে সফল একটি কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়েছে। ----
৩০ মার্চ, ২০২৬
সম্প্রতি দেশে শিশুদের মধ্যে জ্বর ও শরীরে র্যাশ নিয়ে হাসপাতালে ভিড় বাড়ছে। চিকিৎসকদের মতে, এসব শিশুর অনেকেই হাম রোগে আক্রান্ত। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং কিছু শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে, যা অভিভাবক ও স্বাস্থ্যসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা রুবেলা ভাইরাস দ্বারা ছড়ায়। সাধারণত উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়ার মাধ্যমে রোগের লক্ষণ শুরু হয়। জ্বরের তিন থেকে চার দিনের মধ্যে মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র্যাশ দেখা দেয়। এই ভাইরাস শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং শিশুর রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে দুর্বল করে দেয়, ফলে অন্যান্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
৩০ মার্চ, ২০২৬

