
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ১২ জন, শেরেবাংলা নগর থানায় তিনজন, মোহাম্মদপুর থানায় ২২ জন, আদাবর থানায় ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাতজন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









